ট্রাম্পের আচরণে ক্ষুব্ধ হয়ে আমেরিকা ছাড়ছেন ‘টাইটানিক’ পরিচালক

প্রতিদিন খবরের প্রথম পাতায় শুধু ট্রাম্পের মুখ, যা আমার পছন্দ হয়না। কিন্তু নিউজিল্যান্ডে এ রকমটা হয় না। খারাপ খবর ওরা খবরের কাগজে তৃতীয় পাতায় স্থান দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আচরণে ক্ষুব্ধ হয়ে দেশ ছাড়ছেন প্রখ্যাত হলিউড পরিচালক তথা কালজয়ী সিনেমা ‘টাইটানিক’-এর স্রষ্টা জেমস ক্যামেরন। দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া একেবারেই মেনে নিতে পারছেন না ক্যামেরনচ তাই ক্ষোভে-দুঃখে যুক্তরাষ্ট্র ছাড়ছেন তিনি। তবে ইতিমধ্যেই তিনি নিউজিল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তাঁর ছবি ‘টাইটানিক’, ‘অবতারের’, শুধু দেশ নয়, গোটা বিশ্বে রাজত্ব করেছে। ছবিগুলির বয়স অনেক বছর হয়ে গেলেও প্রজন্মের পর প্রজন্ম মানুষের মনে রাজ করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে কীসের রাগে আর যুক্তরাষ্ট্রে থাকতে চাইছেন না জেমস ক্যামেরন?

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ৭০ বছর বয়সি পরিচালক জানিয়েছেন, ‘ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের একাধিক শালীনতা উল্টোদিকে মোড় নেবে। আমি মনে করি যা খুব ভয়ংকর হবে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, ঐতিহাসিক দিক থেকে যুক্তরাষ্ট্র যুগ যুগ ধরে যে আদর্শের ওপর দাঁড়িয়ে আছে, তা থাকবে না। এটা পুরোটাই ফাঁপা রাজনীতি। ট্রাম্পের আমলে লাভের আশায় ধুকবে দেশ। আমি ট্রাম্পের মুখ দেখতে চাই না। প্রতিদিন খবরের প্রথম পাতায় শুধু ট্রাম্পের মুখ, যা আমার পছন্দ হয়না। কিন্তু নিউজিল্যান্ডে এ রকমটা হয় না। খারাপ খবর ওরা খবরের কাগজে তৃতীয় পাতায় স্থান দেয়। আমেরিকায় থেকে আমি ওই লোকটার মুখ রোজ খবরের প্রথম পাতায় দেখতে চাই না। চোখের সামনে দেখতে পাচ্ছি প্রতিদিন দেশে গাড়ি দুর্ঘটনা হচ্ছে।’

জেমস ক্যামেরনের পরবর্তী ছবি ‘অবতার ৩’ দেখার জন্যে ভক্তরা গভীর আগ্রহে অপেক্ষা করছে। এদিকে নিউজিল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করে জেমস ক্যামেরন জানিয়েছেন, তিনি কানাডায় বড় হয়েছে। তাই কানাডার সঙ্গে নিউজিল্যান্ডের অনেক মিল পান। তাই ওই দেশের নাগরিকত্ব পেয়ে তিনি স্বস্তি পেয়েছেন। ‘অবতার’ সিনেমার দুটি পর্ব ২০০৯ ও ২০২১ সালে মুক্তি পেয়েছিল। এ বছরের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে তৃতীয় পর্বটি ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]