কড়া পদক্ষেপ সরকারের, ১ এপ্রিল থেকে ১৫ বছরের বেশি পুরনো গাড়িতে মিলবে না পেট্রল-ডিজেল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর বায়ুদূষণ প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। দূষণ বন্ধে এবার কড়া পদক্ষেপ নিল দিল্লির বিজেপি সরকার। আগামী ১ এপ্রিল থেকে ১৫ বছরের বেশি পুরনো গাড়িতে আর মিলবে না জ্বালানি। পেট্রল পাম্প-সহ সিএনজি স্টেশনগুলিকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছে বলে শনিবার (১ মার্চ) জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিংহ সিরসা। ১৫ বছরের বেশি পুরনো গাড়িতে যেমন জ্বালানি ভরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, তেমনই রাজধানীর বহুতল আবাসন থেকে শুরু করে সুউচ্চ হোটেলগুলিতেও ধোঁয়া প্রতিরোধী যন্ত্র বসানো বাধ্যতামূলক করা হচ্ছে।

গত কয়েক বছর ধরেই বায়ুদূষণে জর্জরিত রাজধানী দিল্লি। বিশ্বের দূষিত শহরের তালিকায় একাধিকবার শীর্ষ স্থানেও পৌঁছে গিয়েছে। দূষণ থেকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকার গাড়ি চলাচলের ক্ষেত্রে ‘জোড়-বিজোড়’ নীতি চালুও করেছিল। এমনকি বাতাসে ধূলিকণার পরিমাণ আটকাতে নির্মাণ কার্যের উপরে সাময়িক নিষেধাজ্ঞা জারিও করেছিল। যদিও তাতে কোনও লাভ হয়নি। বায়ুদূষণ থেকে রাজধানীর বাসিন্দাদের না বাঁচাতে পারার জন্য একাধিকবার শীর্ষ আদালতের তিরস্কারের মুখেও পড়তে হয়েছিল আম সরকারকে। গত মাসে বিধানসভা ভোটেও আম আদমি পার্টির বিরুদ্ধে প্রচারে দিল্লির দূষণকে প্রচারের হাতিয়ার করেছিলেন বিজেপি নেতারা।

কীভাবে রাজধানীবাসীকে বায়ুদূষণের হাত থেকে মুক্তি দেওয়া যায় তা নিয়ে এদিন পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিংহ সিরসা। বৈঠক শেষে সামবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ‘বৈঠকে ঠিক হয়েছে, ১৫ বছরের আধিক পুরনো কোনও গাড়িতে পেট্রল-সহ জ্বালানি না ভরার জন্য পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনের মালিকদের নির্দেশ দেওয়া হচ্ছে। কোন গাড়ির বয়স ১৫ বছরের বেশি তার একটি তালিকাও পেট্রল পাম্পগুলিতে সাঁটিয়ে দেওযা হবে। যাতে পাম্প কর্মীদের ১৫ বছরের বেশি পুরনো গাড়ি শনাক্ত করতে সুবিধা হয়। এই সিদ্ধান্ত পেট্রোলিয়াম মন্ত্রককেও জানিয়ে দেওয়া হবে। ১৫ বছরের অধিক পুরনো গাড়ি যেমন জ্বালানি পাবে নাম, তেমনই বহুতল আবাসন থেকে শুরু করে সুউচ্চ শপিং মল-হোটেল-রেস্তোরাঁগুলিতেও ধোঁয়া প্রতিরোধী অ্যান্টি স্মোগ গান বাধ্যতামূলকভাবে বসানোর নির্দেশ দেওয়া হচ্ছে।’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]