দিন-দুপুরে অম্বালা আদালত চত্বর কাঁপল গুলির শব্দে, আসামিকে লক্ষ্য করে দুষ্কৃতী হামলা

দিন-দুপুরে অম্বালা আদালত চত্বর কেঁপে উঠল গুলির শব্দে। কালো গাড়িতে চেপে এসে এক আসামিকে লক্ষ্য করে দুই-তিন রাউন্ড গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন-দুপুরে অম্বালা আদালত চত্বর কেঁপে উঠল গুলির শব্দে। কালো গাড়িতে চেপে এসে এক আসামিকে লক্ষ্য করে দুই-তিন রাউন্ড গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা। সূত্রের খবর, এদিন সকালে অম্বালা আদালতে শুনানির জন্যে হাজিরা দিতে এসেছিলেন আমন সোনকার নামে এক যুবক। আমন যখন আদালতের ভেতরে প্রবেশ করছিলেন, তখনই কালো স্করপিওতে করে আসা ২-৩ জন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান আমন। এরপর তাঁরা ঘটনাস্থল থেকে পালায়। শনিবার (১ মার্চ) ঘটনাটি ঘটেছে, হরিয়ানার অম্বালা আদালত চত্বরে।

গুলির শব্দে তৎক্ষণাৎ আতঙ্কের সৃষ্টি হয়, রীতিমতো হুলস্থূল পড়ে যায় আদালত চত্বরে। এই ঘটনায় পুলিশের প্রাথমিক সন্দেহ, কোনও পুরোনো শত্রুতার জেরে আসামি যুবককে হত্যার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনার পর, CID এবং পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছয়। এবং ক্রাইম ব্রাঞ্চকেও ডাকা হয়। তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে পুলিশ। এবং সিসিটিভির সাহায্যে গুলি চালানো ব্যক্তিদের খোঁজ শুরু করে। ঘটনাস্থল থেকে দুটি গুলি, একটি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তথ্য দিতে গিয়ে নগর পুলিশ স্টেশনের ইনচার্জ জানিয়েছেন, ‘অম্বালা ক্যান্টনমেন্টের খটিক মান্ডির বাসিন্দা আমন সোনকার।

হামলাকারীদের সঙ্গে আমনের পুরনো শত্রুতা ছিল। গুলি চালানোর সময় আদালত প্রাঙ্গণে অনেক লোক উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। লোকেরা এলোপাথাড়ি ছোটাছুটি শুরু করে এবং এই সুযোগটি কাজে লাগিয়ে অপরাধীরা পালিয়ে যায়। অভিযুক্তদের এখনও শনাক্ত করা যায়নি। যেহেতু এটি পুরনো শত্রুতার ঘটনা, তাই আমন সোনকারকে জিজ্ঞাসাবাদ করার পরই আমরা জানতে পারব যে ওই ব্যক্তিরা কারা ছিলেন।’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]