নিজস্ব প্রতিনিধি,পানাগড়: ‘বাবলু গাড়ি চালাচ্ছিল, আমরা খুব শীঘ্রই ধরে নেব’, পানাগড় কাণ্ডের ঘটনায় বললেন এসিপি(ACP)।পানাগড়ের রহস্যজনক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইভেন্ট ম্যানেজার যুবতীর। ইভটিজিং করা হয়েছিল এবং ধাওয়া করা হয়েছিল বলে অভিযোগ তুলেছিল মৃত যুবতীর সহকর্মীরা এবং পরিবারের লোকজন। যদিও ইভটিজিং এর তত্ত্ব একেবারেই উড়িয়ে দিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী বলেছিলেন দুটি গাড়ি রেষারেষিতে এই ঘটনা। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই দেখা গেল এই ঘটনার তদন্তে নামল সিআইডি।
মঙ্গলবার দুপুরে হাইওয়েতে(HighWay) যেখানে এই দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনার স্থল পরিদর্শন করে cid টিম।বাবলু যাদব নামের পাশাপাশি আরেকটি গাড়ির মালিকের নাম উঠে এসেছে। তার বাড়ি পানাগড়ের কাওয়ারিপট্টিতে। এই ঘটনার পর থেকেই বাবলু যাদব বেপাত্তা রয়েছে। মঙ্গলবার দুপুরে আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(ACP) (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাবলু যাদবের বাড়িতে পৌঁছান।
পরিবারের সদস্যদের কাছ থেকে একাধিক তথ্য জেনে তা নথিভুক্তও করতে দেখা যায় তাকে। দিব কোন তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের লিখিত বয়ান তিনি সংগ্রহ করেন এবং তাদের দিয়ে স্বাক্ষর করান ।তারপরেই এসিপি সুমন কুমার জয়সওয়াল(Suman Kumar Jaiswal) বলেন,”গাড়িটি বাবলু চালাচ্ছিল। আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলব।”এদিন চন্দননগরে মৃত যুবতীর বাড়িতে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্যরা।