Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের গর্জে উঠলেন দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ, কার উদ্দেশ্যে বললেন এই কথাগুলো?

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: “অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে। বলছে নানুরে এই করেছি ওই করেছি, তাদের বলব একটু খতিয়ান সাবমিট করতে। আবার কোন নেতা মন্ত্রী নতুন উঠেছে। তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের বলব তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো।” নানুরে বাসাপাড়া থেকে ফের বিস্ফোরক তৃণমূল নেতা কাজল শেখ।নানুরের বাসাপাড়া এলাকায় শহীদ তৃণমূল নেতা সোনা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ অর্থাৎ শুক্রবার একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ(Kajal Sk.) থেকে শুরু করে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি (MLA Bidhan Chandra Majhi)সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।

এরা সবাই বক্তব্য দেওয়ার সময় কার্যত বিস্ফোরক বক্তব্য দেন জেলা সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ। তিনি বলেন,“অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে। বলছে নানুরে এই করেছি ওই করেছি, তাদের বলব একটু খতিয়ান সাবমিট করতে। আবার কোন নেতা মন্ত্রী নতুন উঠেছে। তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের বলব তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো। দলটা কাজল শেখ ১৯৯৩ সাল থেকে করছে। অনেক মিথ্যা কেস আমাকে দেওয়াও হয়েছে।”

তৃণমূল নেতা কাজল শেখ এই ধরনের বিস্ফোরক বক্তব্য কাদের ইঙ্গিত করে দিলেন সেটা এখন সব থেকে বড় প্রশ্ন!এই স্মরণসভায় কাজল শেখ আরো বলেন,“শহীদদের মনে রাখা উচিত। আমি তৃণমূলের সব স্তরের নেতাদের বলব শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে। আমিও দাঁড়াই আপনারাও দাঁড়ান। এখন অনেক বড় বড় নেতা উঠেছে তারা শহীদদের কথা মনে রেখেছে কিনা আমার জানা নেই। তবে আমি শহীদদের বাড়ি বাড়ি যাই এবং তাদের পাশে থাকি।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00