‘পাগলের মতো ভালবাসি’, ভ্যালেন্টাইন’স ডে-তে জ্যাকলিনকে ‘গল্ফস্ট্রিম জেট’ উপহার সুকেশের

ভালোবাসা দিবস, আমি তোমাকে অবাক না করে কীভাবে থাকতে পারি প্রিয়, তোমার ভালোবাসা দিবসের উপহারটি একটি বিশেষভাবে তৈরি গাল্ফস্ট্রিম জেট, যার বাইরের এবং ভিতরের দিকে তোমার নামের আদ্যক্ষর JF কাস্টমাইজ করা আছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ভালবাসার দিবস। ভ্যালেন্টাইন’স ডে। আজকের দিনে কত প্রেমিক যুগল আগামিদিনের পথচলার স্বপ্ন বোনে, আবার কত মানুষের প্রিয় মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখার আগেই ভেঙে খানখান হয়ে যায় সব। এ যেন প্রকৃতির আজব লীলা। আজও প্রকৃত ভালবাসার জন্যে মানুষ অপেক্ষা করতে রাজি। তেমনি প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজকে পাওয়ার জন্যে দীর্ঘদিন অপেক্ষা করতে রাজি কনম্যান সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে এখনও জেলবন্দী তিনি। ২০২২ সালে সুকেশের জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তেই উঠে আসে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। জানা যায়, সুকেশের সঙ্গে প্রেমে জড়িয়ে কোটি কোটি টাকার উপহার নিয়েছেন অভিনেত্রী। যেগুলি সুকেশের জালিয়াতির টাকাতেই কেনা ছিল। কিন্তু বিপাকে পড়ে সবটাই অস্বীকার করেন জ্যাকলিন।

জানান, তাঁর কাছে সুকেশ নিজেকে প্রযোজক হিসেবে দাবি করেছিলেন। তাঁর এমন কুকীর্তির ঘুণাক্ষরেও টের পাননি অভিনেত্রী। তবে জ্যাকলিনকে বহুদিন আগেই নিজের মনটা দিয়ে ফেলেছেন, তা বারবারই প্রকাশ্যে স্বীকার করেছেন সুকেশ। এদিকে জেলে বসেই অভিনেত্রীকে নিয়ে স্বপ্নের জীবনযাপনের অধ্যায় রচনা করছেন সুকেশ। ভ্যালেন্টাইন’স ডে-তে আবারও সেই প্রমাণ মিলল। বর্তমানে নয়াদিল্লির মান্ডোলি কারাগারে বন্দী সুকেশ চন্দ্রশেখর। সেখান থেকেই জ্যাকলিনকে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠালেন সুকেশ। দুই পৃষ্ঠার লেখা চিঠিতে জ্যাকলিনকে সম্বোধন করে সুকেশ লিখলেন, “আমার ভ্যালেন্টাইন জ্যাকি, সোনামণি, প্রথমে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিবসের শুভেচ্ছা। সোনামণি, জ্যাকি, আমি সত্যিই তোমাকে সত্যিই ভালোবাসি, তুমি আমার বিশ্বের সেরা ভ্যালেন্টাইন, তোমাকে পাগলের মতো ভালোবাসি।”

চিঠিতে আরও লেখা ছিল, “প্রিয়, তুমি জানো ভালোবাসা দিবস আমাদের জন্য কতটা বিশেষ। আমাদের সম্পর্ক শুরু হয়েছিল ভালোবাসা দিবসে, যেদিন আমরা একে অপরকে শপে দিয়েছিলাম, এটি সর্বদা আমাদের জীবনের সবচেয়ে বিশেষ দিন হয়ে থাকবে। ভালোবাসা দিবস, আমি তোমাকে অবাক না করে কীভাবে থাকতে পারি প্রিয়, তোমার ভালোবাসা দিবসের উপহারটি একটি বিশেষভাবে তৈরি গাল্ফস্ট্রিম জেট, যার বাইরের এবং ভিতরের দিকে তোমার নামের আদ্যক্ষর JF কাস্টমাইজ করা আছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, জেটের রেজিস্ট্রেশন নম্বর এবং তোমার জন্ম তারিখ এক। বেবি, তুমি সবসময় কাজের শুটিংয়ের জন্য বিশ্বজুড়ে উড়ে বেড়াও, এবার এই জেটের মাধ্যমে, তোমার ভ্রমণ আরও সহজ হবে। বেবি, তুমি জানো, আমি সবসময় চাই তুমি সেরাটা পাও, কারণ তুমি আমার ভ্যালেন্টাইন, আমার বেবি গার্ল। বেবি এই ভ্যালেন্টাইনে, আমার একটাই ইচ্ছা, যদি পুনর্জন্ম হয়, আমি তোমার হৃদয়ে থাকতে চাই।”

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]