Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইভিএমের কোনও তথ্য মোছা যাবে না, নির্বাচন কমিশনকে নির্দেশ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বর্তমান নির্বাচন কমিশনের প্রতি এমনিতেই আস্থা নেই দেশের বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্বের। বৈদ্যুতিন ভোট যন্ত্র (ইভিএম) লাগাতার অভিযোগ জানিয়ে চলেছেন তাঁরা। এবার ইভিএম নিয়ে নির্বাচন কমিশনকে জোর ধাক্কা দিল দেশের শীর্ষ আদালত। যে সমস্ত ইভিএমে লোকসভা-সহ বিভিন্ন রাজ্যের বিধানসভার ভোট হয়েছে, তার কোনও তথ্য মুছে না ফেলতে এবং নতুন তথ্য সংযোজিত না করতে কমিশনকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে ইভিএমে কারচুপি করা যায় কিনা তা নিয়েও নির্বাচন কমিশনের কাছ থেকে হলফনামা তলব করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ওই হলফনামা জমা দিতে হবে।

বৈদ্যুতিন ভোট যন্ত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বেসরকারি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। মঙ্গলবার ওই আবেদনের শুনানি হয় দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। এদিন মামলার শুনানিতে এডিআরের আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন ‘আমরা চাই যে কোনও ব্যক্তি ইভিএমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার পরীক্ষা করার অধিকার পান। যাতে ইভিএমে কোনও কারচুপি করা যায় কিনা কিংবা হয়েছে কিনা, তা নিয়ে স্পষ্ট ধারনা তৈরি হোক।’ ওই সওয়াল শুনে প্রধান বিচারপতি এডিআরের আইনজীবীর কাছে জানতে চান- ভোট গণনার পরে কি পেপার ট্রেলের (ভিভিপ্যাটের) স্লিপ মজুত রাখা উচিত নাকি সরিয়ে দেওয়া উচিত? জবাবে প্রশান্ত ভুষণ বলেন, ‘শুধু ভিভিপ্যাটের স্লিপ-ই নয়, ইভিএমে যে ভোট বন্দি হয়েছে, সেই সংক্রান্ত ডেটা সুরক্ষিত রাখা উচিত।’ নির্বাচন কমিশনের আইনজীবী বার বার জোর দিয়ে বলেন, ‘ইভিএমে কারচুপি করার কোনও প্রশ্ন ওঠে না। ইভিএম সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত।’

যদিও নির্বাচন কমিশনের আইনজীবীর ওই যুক্তিতে খুব একটা সন্তুষ্ট হননি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত। দুই পক্ষের সওয়াল জবাব শেষে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা চাই না ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনও গোলমাল ঘটুক। আমরা চাই না, ইভিএম নিয়ে কোনও কারচুপি হোক। কিন্তু দুর্ভাগ্যের হল ইভিএমে সত্যিই কারচুপি করা যায় কিনা, তা নিয়ে আমাদের কাছে কেউ স্পষ্ট কোনও ধারণা দিতে পারেনি। তাই আমরা কার্যত অন্ধকারে। আমরা চাই, এ বিষয়ে পারদর্শী কেউ (ইঞ্জিনিয়ার) ইভিএম পরীক্ষা করে দেখে জানাক, ইভিএমে সত্যি কারচুপি করা যায় কিনা? বৈদ্যুতিন ভোটযন্ত্র নিয়ে সন্দেহ রয়েছে, তা দূর হোক। আপনাদের (নির্বাচন কমিশন ও এডিআর) কে সঠিক আর কে ভুল, তা আমরা জানি না। তাই সন্দেহ নিরসন করতে চাই।’ এর পরেই ইভিএমে থাকা ডেটা না মোছার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন বিচারপতিরা। নির্বাচন কমিশনের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘ইভিএম থেকে কোনও তথ্য আপনারা মুছে দেবেন না। নতুন করে কোনও তথ্য সংযোজন করবেন না।’ আইনজীবীরা মনে করছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আদেশ নির্বাচন কমিশনের কাছে বড়সড় ধাক্কা।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00