কুম্ভে গিয়ে ফেরা হল না বাড়ি, পথ দুর্ঘটনায় নিহত বাংলার ৩ পুণ্যার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ণলাভ করতে গিয়ে মহাকুম্ভ থেকে ফেরা হল না বাড়ি। কুম্ভে যাওয়ার পথেই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার  তিনজন পুণ্যার্থীর । এনারা সকলেই ছিলেন পুরুলিয়ার টামনা থানা এলাকার গোপ্লাডি গ্রামের বাসিন্দা । স্বাভাবিকভাবেই তাদের মৃত্যুর খবর আসায়  এলাকায় নেমেছে শোকের ছায়া । 

জানা গিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি পুরুলিয়ার টামনা থানা এলাকার চাকলতোড় মোড় থেকে বাসে করে একই পরিবারের  তিনজন সদস্য প্রয়াগরাজের উদ্দেশ্যে  রওনা দিয়েছিলেন । সেইসময় বাসের মধ্যে ছিলেন  গোপলাডি গ্রামের ১৩ জন বাসিন্দা। ভোরবেলা বাসটি প্রয়াগরাজের উতারামপুর থানা গিয়ে দাঁড়ায় । আর তখন শৌচকর্ম করার জন্য বাস থেকে নামেন তিনজন । ওইসময়ই তাঁদের একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে  প্রাণ হারান গোপলাডির তিন বাসিন্দা ।

নিহতরা হলেন- জাগরী মাহাতো (৪৫), কুন্তি মাহাতো (৬৫) এবং  আলপনা মাহাতো (৪৪) । জানা যায়, কুন্তী এবং আলপনা সম্পর্কে শাশুড়ি ও বৌমা। তাদের মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছেন গোপলাডি এলাকার বাসিন্দারা । নেমেছে শোকের ছায়া । বলা বাহুল্য, ১৪৪ বছর পর এসেছে পূর্ণ যোগ । তাই   দেশের পাশাপাশি বাংলার নানা প্রান্ত থেকে কুম্ভে যাওয়ার হিড়িক চলছেই। প্রতিদিন প্রয়াগরাজে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। এই আবহে  কিছুদিন আগেই কুম্ভে ঘটে পদপিষ্টের ঘটনা । শুধু তাই নয় একাধিক বার তাঁবুতে লেগেছে আগুন । মেলার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন । আর  এবার মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার তিন বাসিন্দা । 

ত্রিবেণী সঙ্গমের জলে স্নানের সুযোগ পাচ্ছে উত্তরপ্রদেশের ৯০ হাজার কয়েদি

Maha Kumbh: হাসপাতালে বা মর্গেও নেই, পদদলিত হওয়ার পর নিখোঁজ বহু পূর্ণার্থী, আত্মীয়দের চোখে জল

মহাকুম্ভে পূর্ণস্নান করতে গিয়ে পদপিষ্ট, বাড়ি ফেরা হল না শালবনির বৃদ্ধার

মহাকুম্ভে পূণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ কাটোয়ার মহিলা, উদ্বেগে ঘুম উবেছে পরিজনদের

১১ ডুবে মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন অখিলেশ যাদব

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]