হাঁটু মুড়ে বসে প্রেমের প্রস্তাব..জানুন প্রপোজ ডে’র ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে ভালবাসার সপ্তাহ। বলা হয় ফেব্রুয়ারি মাস হল ভালবাসার মাস। শনিবার(৮ ফেব্রুয়ারি)হল ‘প্রপোজ ডে’। এইদিনে প্রেমিক-প্রেমিকা যুগল একে অপরকে ভালবাসা প্রকাশ করে থাকে। এইদিনে ভালবাসার মানুষটিকে হাঁটু গেড়ে প্রপোজ করা হয়। জানেন কী কোথা থেকে এল এই নিয়ম ? তবে জানুন কীভাবে শুরু হল এই রীতি, কে প্রথম এভাবে হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব জানিয়েছিল!

জানা যায়, ইংরেজি ছবি ‘সেভেন চান্সেস’-এর কমিক চরিত্র বাস্টার কীটন ছবির নায়িকাকে এভাবেই হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব জানিয়েছিল। আসলে প্রিয় মানুষটির প্রতি আবেগ ও অনুভূতি বোঝাতে হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব দিয়েছিল বাস্টার। তাই এই অঙ্গভঙ্গি করেছিল যা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। এই চলচ্চিত্রটি এতটাই জনপ্রিয় হয় যে এই ছবির দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়েই ইউরোপ জুড়ে এই রীতি প্রচলিত হয়। অবশ্য এটি ছিল একটি নির্বাক চলচ্চিত্র। তবুও এই চলচ্চিত্রের প্রেমের রসায়ন মনে ধরেছিল বিশ্ববাসীর।

কোথাও আবার বলা হয়, হাঁটু গেড়ে প্রপোজের রীতি শুরু হয়েছিল ১৫ শতকের ইউরোপে। সালটা ১৪৭৭ সাল। মনে করা হয়, এই দিনেই অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অফ বার্গান্ডিকে হীরের আংটি দিয়ে প্রেমের প্রস্তাব জানান।

আরও পড়ুন : কেন পালিত হয় গোলাপ দিবস? জানা আছে কী মর্মান্তিক এই কাহিনী..

এছাড়াও বলা হয়, ১৮১৬ সালের আরেকটি ঘটনা রয়েছে যা আজকের এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছে। রাজকন্যা শার্লটের সঙ্গে তাঁর হবু স্বামীর বাগদানের অনুষ্ঠান এই দিনেই হয়। তারপর থেকে ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন পালিত হয় প্রোপোজ ডে হিসেবে।

আগামিকাল এই সময়ে প্রিয় মানুষকে প্রপোজ করুন,প্রেমে সফল হবেনই…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]