Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চেনার উপায় নেই! মুম্বইয়ের রাস্তায় গুহামানবের বেশে ঘুরে বেড়াচ্ছেন বলিউড সুপারস্টার

একপ্রকার খোলা রাস্তায় চলল সার্কাস প্রদর্শনী। মোটের উপর অদ্ভূত বেশভুষার এই মানুষকে দেখে দাঁড়িয়ে পড়েছিলেন সকলে, এমনকী স্কুল ফিরতি কয়েকজন শিশুও ভয় পেয়ে গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আজব এক ব্যক্তি। মোটা মোটা ভুরু, চুল উসকো-খুসকো, পরনে চামড়ার পোশাক। পায়ে বেঢপ মাপের আজব জুতো। হঠাৎ দেখলে মনে হবে প্রাচীন যুগের কোনও গুহামানব! হ্যাঁ, সম্প্রতি মুম্বইয়ের ব্যস্ততম সড়কে এমন উদ্ভট একজন মানুষকে দেখে থমকে গিয়েছিলেন সকলে। সাধারণ মানুষের ভিড়েই ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তাঁকে দেখতে রীতিমতো চোখ আটকে গিয়েছিল গাড়ির চালকদেরও। একপ্রকার খোলা রাস্তায় চলল সার্কাস প্রদর্শনী। মোটের উপর অদ্ভূত বেশভুষার এই মানুষকে দেখে দাঁড়িয়ে পড়েছিলেন সকলে, এমনকী স্কুল ফিরতি কয়েকজন শিশুও ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু কে ইনি? কোথা থেকে আবির্ভূত হলেন? তখন স্বাভাবিকভাবে এমন প্রশ্নই ঘুরে বেড়াচ্ছিল পথচারীদের মনের ভিতরে।

ভিড়ের মধ্যে থাকা অনেকেই উদ্ভট এই মানবকে ক্যামেরাবন্দীও করে নেন। যে ছবি এবং ভিডিও গুলি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। যাতে দেখে চমকে গিয়েছেন নেটিজেনরাও। ১০ মিনিট ধরে ছবিটি দেখলেও বুঝতে পারবেন না যে, এটি একজন বলিউড সুপারস্টার। এই গুহামানবের পরিচয় এখন প্রকাশ্যে। আসলে উনি কোনও ভিক্ষুক বা বিকারগ্রস্ত ব্যক্তি নন। তিন হলেন বলিউড সুপারস্টার আমির খান। কিন্তু যে পোশাকে তিনি সম্প্রতি জনসমক্ষে ঘুরে বেড়ালেন, ঘোল খাওয়ালেন পথচারীদের, তাতে একেবারেই বোঝার উপায় নেই যে, পথচারীদের সামনে দাঁড়িয়ে আছেন খোদ আমির খান।

জানা গিয়েছে, অদ্ভূত এই লুক পেতে দীর্ঘক্ষণ মেকআপও করতে হয়েছে অভিনেতাকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর সেই মেকআপের ভিডিওটিও। কিন্তু হঠাৎ তিনি এমন বেশভুষায় মুম্বইয়ের রাস্তায় কী করছেন? না এর সত্যতা জানা যায়নি। কিন্তু অভিনেতা মানুষ, কোনও ছবি বা বিজ্ঞাপনের উদ্দেশ্যেই যে এমন বেশভূষায় অবতীর্ণ হবেন, তা বলাই বাহুল্য! এবার দেখা যাক, দর্শকদের সামনে এবার কোন চমক নিয়ে আসছেন আমির খান!

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00