Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্কিন অনুদান বন্ধ হতেই এক হাজারের বেশি কর্মীকে চাকরি থেকে তাড়াল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মোল্লা মুহাম্মদ ইউনূসের বাংলাদেশকে আর আর্থিক সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। আর ওই অনুদান বন্ধের প্রতিক্রিয়া শুরু হয়েছে। এবার এক ধাক্কায় কাজ হারালেন মার্কিন অর্থ সাহায্যে চলা চিকি‍ৎসা-গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সহস্রাধিক কর্মী-আধিকারিক। গত বুধবার থেকেই ছাঁটাইয়ের নোটিশ পাঠানো শুরু হয়েছে বলে শুক্রবার প্রতিষ্ঠানটির এক শীর্ষ আধিকারিক জনিয়েছেন। আচমকা ছাঁটাইয়ের নোটিশ পেয়ে কার্যত চোখে সর্ষেফুল দেখছেন কাজ হারানো কর্মী-আধিকারিকরা।

ইউএসএইড নামে মার্কিন সংস্থার মাধ্যমে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেরসকারি স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিক সাহায্য করে আসছিল ওয়াশিংটন। বাংলাদেশ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলেও কখনও ওই রীতিতে ছেদ পড়েনি। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধের নির্দেশ দিয়েছেন। তর পিছনে মূল কারণ, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার পরে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখল করা মোল্লা মুহাম্মদ ইউনূস মার্কিন রাজনীতিতে ডেমোক্র্যাটদের সমর্থক। এমনকি ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে হারাতে প্রাক্তন মার্কিন বিদেশ মন্ত্রী হিলারি ক্লিন্টনের সংগঠনকে ১০ লক্ষ ডলার অনুদানও দিয়েছিলেন। বিষয়টি মোটেও ভলভাবে নেননি ট্রাম্প।

মার্কিন অনুদানে বাংলাদেশে যে সমস্ত সংগঠন বা প্রতিষ্ঠান চলে তার মধ্যে অন্যতম হল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি)। আচমকাই অর্থ সাহায্য বন্ধের সিদ্ধান্তে চরম সমস্যয় পড়ে যান প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা। তাই তড়িঘড়ি সিদ্ধান্ত নেন, মার্কিন অনুদানে চলা বিভিন্ন প্রকল্পে জড়িত এক হাজারের বেশি কর্মী-আধিকারিককে চাকরি থেকে ছাঁটাই করা হবে। সেই মতো গত বুধবার থেকেই কর্মী-আধিকারিকদের ছাঁটাইয়ের নোটিশ পাঠানো শুরু হয়েছে। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে আইসিডিডিআর,বির কমিউনিকেশন্স বিভাগের সিনিয়র ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্প ও গবেষণা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত রেখেছে। মর্কিন সরকারের কাছ থেকে পাওয়া অর্থে যে সব প্রকল্প চলছিল, তা গোটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00