নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: গোপন সূত্রে খবর পেয়ে ১০ হাজার টাকার জাল নোট সহ মাঝরাতে গ্রেফতার দুই। ধৃতরা হলেন সনাতন মণ্ডল বয়স ৩৮ ও সেখ মহিববার বয়স ২৪ ।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হাড়োয়া ও রাজারহাট রোডের জোকারবিল এলাকা থেকে গ্রেফতার হয় ওই দুই যুবক। মোট ১০ হাজার টাকা মূল্যের জাল নোট(Fake Notes) উদ্ধার হয় ।সব কটিই ১০০ টাকার নোট ছিল। এদের সঙ্গে জাল নোট কারবারিদের যোগসূত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।
ধৃত দুইজনকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করে ৭ দিনের পুলিশ হেফাজত আবেদন জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ।এর আগে সীমান্তে চোরা পথে প্রবেশ করে বাংলাদেশীদের কাছ থেকে উদ্ধার হয় জাল নোট। মালদা সীমান্তে প্রায়সই জাল নোট সহ ধরা পড়ে পাচারকারীরা। ৫০০ ও ২০০ টাকার জাল নোট উদ্ধার হয় পাচারকারীদের কাছ থেকে। কিন্তু এবার ১০০ টাকার জাল নোট উদ্ধার হল। এই জাল নোটগুলোর ধৃত ২ যুবক কোথা থেকে পেয়েছেন এবং কি উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল তা তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।
সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলার গাজোল থানার(Gajol P.S.) পুলিশ দুই যুবককে আটক করে । সূত্রের খবর অনুযায়ী তাদের কাছ থেকে ৫০০ টাকার ৪টি বান্ডিল জাল নোট পাওয়া যায়। তাদেরকে গাজোল থানায় নিয়ে আসে । অভিযুক্তদের গ্রেপ্তার করে শনিবার দুপুরে অভিযুক্ত দুই যুবককে মালদা জেলা আদালতে পাঠায় পুলিশ ।সূত্রের খবর ,তাদের কাছ থেকে মোট ১ লক্ষ ৯৭ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। ওই দুই যুবকের নাম মোজাফফর হোসেন (২৮), নাসিম শেখ (২২) দুইজনের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় ।