Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ছে করোনা, সোমবার থেকে রাজ্যের সব আদালতে ফিরছে ভার্চুয়াল শুনানি

কলকাতা হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল আগামী সোমবার থেকেই রাজ্যের সমস্ত আদালতে ফিরছে ভার্চুয়াল শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনই ব্যাপক সংখ্য়ায় বাড়ছে করোনা সংক্রমণ। এর জেরে রাজ্য সরকার কড়া বিধিনিষেধ চালু করতে পারে। কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল আগামী সোমবার থেকেই রাজ্যের সমস্ত আদালতে ফিরছে ভার্চুয়াল শুনানি। আদালতের সমস্ত কাজকর্ম চলবে ভার্চুয়াল মাধ্যমে। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শুধুমাত্র সরকারি আইনজীবী এবং অন্যান্য আইনজীবীরা গুরুত্বপূর্ণ নথিপত্র আদালতে এসে জমা করতে পারবেন। অভিযুক্ত ও আসামীদের হাজিরাও এখন বন্ধ থাকবে। আদালতের কর্মীদের ক্ষেত্রেও দুই তৃতীয়াংশ হাজিরার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রতি একশ জনের হিসেবে ৬৬ জনের বেশি কর্মীর হাজিরা হবে না আদালতে।

কলকাতা হাইকোর্ট ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজ্যের সমস্ত আদালত, সার্কিট বেঞ্চ এর আওতায় থাকবে। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। পাশাপাশি আদালতে হাজির থাকা সমস্ত কর্মীদের করোনা টিকার দুটি ডোজ নেওয়া থাকতে হবে। এবং আদালত কক্ষে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে। পাশাপাশি কেন্দ্র, রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টের সমস্ত গাইডলাইন মেনেই চলবে আদালতের কাজকর্ম। প্রসঙ্গত, বিগত কয়েকদিন উল্লেখযোগ্য হারে বাড়ছে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। যাতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। রাজ্য প্রশাসনও ধাপে ধাপে কড়া করোনাবিধি ফিরিয়ে আনতে পারে। নবান্নে এই নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। সোমবার থেকে শুরু হওয়া দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ইতিমধ্যেই বাতিল করেছে রাজ্য সরকার। এবার আদালতের কাজকর্মও ভার্চুয়াল করার সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে দুই মহিলার আত্মহত্যার চেষ্টা, হুলুস্থুলু কাণ্ড

বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় সিবিআই তদন্তে অসন্তুষ্ট বিচারপতি

২১ জুলাই সকাল ৯’টা থেকে দু’ঘণ্টার জন্য কলকাতায় মিছিল নয় ,নির্দেশ হাইকোর্টের

RG Kar দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে চার্জগঠন

‘অনুব্রতের কু-কথা’, জাতীয় মহিলা কমিশনকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট

হেস্টিংসে শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডের সাজা খারিজ হাইকোর্টে

বহরমপুরে প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে কুপিয়ে খুন করায় দোষী প্রেমিককে আমৃত্যু কারাবাসের সাজা

‘নিজেরা শিক্ষক, ভুলছেন কেন?’, চাকরিহারাদের প্রশ্ন হাইকোর্টের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00