নিজস্ব প্রতিনিধিঃ মানিকচক পঞ্চায়েত সমিতির উপলক্ষ্য পূর্ণাঙ্গ বাজেট । আর সেই বাজেট ঘিরেই হল এলাহী আয়োজন। ক্যাটারিং দিয়ে করানো হল খাবার পরিবেশন। তাতেই বরাদ্দ হল প্রায় সাড়ে চার লক্ষ টাকা। একথা নিজেই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল। এই ঘটনার কথা সামনে আসতেই প্রশ্ন উঠছে কী করে এত টাকা নষ্ট না করা হল ? ব্লক প্রশাসনিক ভবন পর্যন্ত পড়ে গিয়েছে শোরগোল ।
মানিকচক পঞ্চায়েত সমিতির ২০২৫-২০২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মন্ডল।মোট ২৭ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকার বাজেট পেশ করা হয়। তবে বাজেট পেশের সময় বিরোধীরা কোন বাঁধা দেননি । পঞ্চায়েত সমিতির ৩২ জন সদস্যের সর্বসম্মতিতে পেশ হয় বাজেট ।
এই বাজেট পেশের পরেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এলাহী ভোজের। প্যান্ডেল করে করে চলে খাওয়ার আয়োজন।বহিরাগত কাটারিংয়ের মাধ্যমে দেদার চলতে থাকে রান্না- বান্না। আর এই ভোজের পর পঞ্চায়েত সমিতির সভাপতি নিজেই জানান,’ বাজেটের মধ্যে থেকেই এই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে।শুধু পঞ্চায়েত সমিতির সদস্যরা নয় তাদের পরিবারের সদস্যরাও এই ভোজে যোগদান করেছে।‘ আর এই ঘটনার কথা সামনে আসতেই সরব হয়েছে বিরোধীদের একাংশ ।