Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্মার্টফোনের আবদারই হল কাল, ছেলের আত্মহত্যার ২৪ ঘন্টার মধ্যেই আত্মঘাতী বাবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিবারে আর্থিক অনটন। তাই ছেলেকে স্মার্ট ফোন কিনে দিতে পারেনি বাবা। সেইকারণে রাগের বসে আত্মহত্যা করে ১৬ বছরের কিশোর। আর ছেলের মৃত্যুর ২৪ ঘণ্টা পর আত্মঘাতী হলেন বাবা। এমনই বেদনাদায়ক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। সেখানকার দশম শ্রেণীর এক পড়ুয়া বাবার কাছে আবদার করেছিল স্মার্ট ফোনের। কিন্তু বাবা তাঁকে সেটি কিনে না দেওয়ায় সে আত্মহত্যা করে ।

জানা গিয়েছে, তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ১৬ বছরের ওই কিশোর লাতুর। সে হোস্টেলে থেকে পড়াশোনা করত । তবে মকর সংক্রান্তি উপলক্ষে বাড়িতে আসে লাতুর। আর তখনই সে পড়াশোনার জন্য বাবার কাছে   স্মার্ট ফোন চায়। কিন্তু বাবা সেই আবদারটি  পূরণ করতে ব্যর্থ হন। এরপরেই বৃহস্পতিবার নান্দেদের মিনাকি গ্রামে তাদের খামারেই আত্মহত্যা করে লাতুর । এই ঘটনার ২৪ ঘণ্টার পরেই একই জায়গায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বাবা ।  স্বাভাবিকভাবেই এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এই প্রসঙ্গে লাতুরের মা জানিয়েছেন, ‘বেশ কিছুদিন ধরে স্মার্টফোন চাইছিল ছেলে। বুধবার বাবার কাছে সে আবদার করে। কিন্তু পরিবারে আর্থিক অনটনের জন্য তাঁকে আমরা ফোন কিনে দিতে পারিনি । সেইজন্য আত্মহত্যা করে সে।‘ ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে মহারাষ্ট্র পুলিশ ।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00