Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামান্য সর্ষের তেল নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা, মামলা গড়িয়েছে থানায়

সামান্য সর্ষের তেল নিয়ে ঝামেলা। তীব্র বচসার জেরে ডিভোর্স পর্যন্ত গড়াল স্বামী-স্ত্রীর সম্পর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামান্য সর্ষের তেল নিয়ে ঝামেলা। তীব্র বচসার জেরে ডিভোর্স পর্যন্ত গড়াল স্বামী-স্ত্রীর সম্পর্ক। আজব ঘটনা উত্তরপ্রদেশের আগ্রায়। সর্ষের তেল নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরম, যা রীতিমতো ডিভোর্স পর্যন্ত চলে গিয়েছিল। বিষয়টি নিয়ে পুলিশের কাছে প্রথম অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। আর স্ত্রীর আজব অভিযোগ শুনে পুলিশও নাজেহাল। এরপরেই পুলিশ বিষয়টি ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে পাঠিয়েছে। সেখানে উভয়ের কাউন্সেলিংয়ের পরেই দম্পতির নিজেদের মধ্যে সমঝোতা হয়।

তথ্য অনুযায়ী, আগ্রার বাসিন্দা ওই স্বামী-স্ত্রী। ২০২০ সালে তাঁদের খুব ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল।  গতবছর থেকেই তুমুল ঝামেলা। আসলে, স্ত্রী তাঁর স্বামীর কাছে খরচের জন্য টাকা চাইতেন। কিন্তু স্বামী প্রায়শই তাঁর কথা এড়িয়ে যেতেন। স্ত্রীর কিছু কারণে অনেকগুলি অর্থের প্রয়োজন ছিল, কিন্তু তাঁর কাছে ছিল না। তাই তিনি স্বামীর কাছে টাকা চেয়েছিলেন। স্বামী টাকা না দেওয়ায় স্ত্রী বাধ্য হয়েই তাঁর বাবা-মায়ের বাড়িতে চলে যান। এবং সেখানে গিয়ে স্বামীর বাড়িতে রাখা সর্ষের তেল বিক্রি করতে শুরু করেন। আর তা জানতে পেরেই তুমুল ঝামেলা শুরু করেন স্বামী। এ নিয়ে দুজনের মধ্যে চরম হাতাহাতি হয়। একদিন তাঁদের দুজনের মধ্যে বিবাদ চরমে উঠলে স্ত্রী রেগে গিয়ে বাবা-মায়ের বাড়িতে চলে যান। গত দুই মাস ধরে সে সেখানেই বসবাস করছেন। এরপর স্ত্রী বাপের বাড়িতে গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি নিয়ে নাজেহাল হয়ে তাঁদের পারিবারিক কাউন্সেলিং সেন্টারে পাঠান, যেখানে তাদের দুজনকেই কাউন্সেলিং করা হয়।

এই বিষয়ে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের কাউন্সেলর ডক্টর সতীশ খিরওয়ার জানিয়েছেন, ২০২০ সালে ছেলেটি এবং মেয়েটির বিয়ে হয়েছে। কাউন্সেলিং চলাকালে মেয়েটি জানিয়েছেন, তাঁর স্বামী খরচের টাকা দিতেন না। তখন ছেলেটি বলেন, তিনি গ্রামের বাসিন্দা। তাঁদের খামারে সরিষা রয়েছে। তিনি যখনই ২-৩ লিটার করে সর্ষের তেল বাড়িতে নিয়ে আসতেন, তখন তাঁর স্ত্রী নানারকম অজুহাতে তাঁর মামাবাড়িতে চলে যেতেন এবং সেখানে গিয়ে সর্ষের তেল বিক্রি করতেন। অন্যদিকে এ প্রসঙ্গে স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী খরচের টাকা দেন না, তাই একবার তিনি ২ লিটার তেল নিয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে নিজেদের খরচের জন্যে তেল বিক্রি করেছেন। এরপর কাউন্সেলর উভয়কেই বোঝালে স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00