এক মাসে ২১০ কোটি! বিদ্যু‍ৎ বিল হাতে পেয়েই চোখ ছানাবড়া গ্রাহকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাখ নয় একেবারে কোটি টাকা এল বিদ্যুতের বিল ! অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এই ঘটনা। হিমাচল প্রদেশের হামিরপুর জেলার এক ব্যক্তির ডিসেম্বর মাসের  বিদ্যুতের বিল এসেছে প্রায় ২০০ কোটি টাকা। কী করে এল এত টাকা বিল তা কিছুতেই বুঝতে পারছে না বাড়ির লোকজনেরা । কার্যত তাদের মাথায় হাত পড়ে গিয়েছে ।

জানা গিয়েছে, ওই ব্যক্তি হলেন ললিত ধীমান। তিনি বেহেরউইন জাট্টান গ্রামের ব্যবসায়ী । ২০২৪ সালে ডিসেম্বর মাসে তাঁর বিদ্যুৎ বিল আসে ২,১০,৪২,০৮,৪০৫ টাকা। এই ঘটনার পর ধীমান জানিয়েছেন, এক মাস আগে অর্থাৎ নভেম্বর মাসে তাঁর বিদ্যুৎ বিল আসে মাত্র আড়াই হাজার টাকা। কিন্তু এক মাস পড়েই সেই বিল আসে কোটি টাকার। আর তা দেখেই সন্দেহ হয় ধীমানের । সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎ পর্ষদের অফিসে গিয়ে অভিযোগ দায়ের করে আসেন ।

এই ঘটনার পরেই বিদ্যুৎ দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, ভুল করে ধীমানের কাছে গিয়েছিল কোটি টাকার বিদ্যুৎ বিল। পরে তার বিল সংশোধন করে ৪,০৪৭ টাকায় নামিয়ে আনা হয়েছে । বলা বাহুল্য, এই ঘটনা প্রথম নয় । এরআগেও গুজরাতের ভালসাদে এক দর্জির কাছে বিদ্যুতের বিল এসেছিল প্রায় ৮৬ লক্ষ টাকার। যা তাঁর দোকানের সম্পত্তির মূল্যকে ছাড়িয়ে যায়। এই ঘটনার পর বিদ্যুৎ দফতরের আধিকারিকরা ওই দর্জির মিটার পরীক্ষা করেন। আর তখনই দেখতে পান ভুল রিডিং নেওয়া হয়েছে। এবার এই ঘটনার চিত্র দেখা গেল  হিমাচল প্রদেশে।

লাহুল-স্পিতি ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ বাঙালি, আতঙ্কের রাত কাটাচ্ছে পরিবার

১১ বার মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান! হিমাচল প্রদেশে ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৬

হিমাচলে ভয়াবহ পথ দুর্ঘটনা, পিকআপ জিপ উল্টে নিহত ৫

বজ্রপাতে চুরমার হয় শিবলিঙ্গ, প্রাচীন বিজলী মহাদেব মন্দিরের বন্ধ হয়ে যাওয়া কোন বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে

মাঝ আকাশে দমকা হাওয়া, কুলুতে প্যারাসুট থেকে নিচে পড়ে মৃত্যু পর্যটকের

তুষারপাতে বিপর্যস্ত হিমাচল, বন্ধ একাধিক রাস্তা, শীতের বলি ৪

লাদাখে -১৫, হিমাচলে -১১.৫ ডিগ্রি, হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত

গোটা গ্রাম দীপাবলিতে থাকে অন্ধকারে, ঘরে জ্বলে না উনুনও, কারণ জানলে গায়ে কাঁটা দেবে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]