আলিপুরদুয়ার জেলায় ৯ টি চা বাগান বন্ধ,প্রায় ১০ হাজার শ্রমিক সংকটে

Share:

নিজস্ব প্রতিনিধি,আলিপুরদুয়ার :আলিপুরদুয়ার জেলায় ৯ টি চা বাগান বন্ধ।প্রায় ১০ হাজার শ্রমিক আর্থিক সংকটে।চা বাগানের(Tea Garden) শ্রমিকরা খুব সংকটে দিন কাটাচ্ছেন।আলিপুরদুয়ার জেলার রায়মাটাং ও কালচিনি চাবাগানে গিয়ে দেখা গেল সেই চিত্র।শ্রমিকরা চান বাগানগুলি দ্রুত খুলুক।এদিকে বন্ধ চাবাগানের জন্য রাজ্য সরকার এস ও পি নোটিফিকেশন জারি করেছে।কোনো চাবাগান ৩ মাস বন্ধ থাকলে তার লিজ বাতিল করে অন্য কাউকে দেওয়া হতে পারে।রাজ্য সরকারের এই পরিকল্পনায় খুশি চা বলয়ের শ্রমিকরা।যদিও এখন ও কেউ আবেদন করেনি।

জানা গিয়েছে, ৬ নভেম্বর মেমো নম্বর -৩৯৫৫-এল পি/৩ টি-০৩/২৪ তে এই এস ও পির সরকারি নোটিফিকেশন হয়েছে। এই নোটিফিকেশনে তিন মাস বন্ধ বা পরিত্যক্ত থাকা যে কোন চাবাগানের লিজ বাতিলের কথা বলা হয়েছে। পুরনো লিজ বাতিল করে শর্ট টার্ম এক বছরের নতুন লিজ দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয় , নতুন লিজ প্রাপকদের ওই চা বাগানের তিন মাসের শ্রমিকদের মজুরি সহ সব খরচ বাবদ টাকা সরকারের কাছে মর্টগেজ হিসেবে জমা দিতে হবে। তবেই নতুন কাউকে লিজ দেবে সরকার। জানা গিয়েছে, চা বাগানের লিজ সাধারনত ভূমি দপ্তর দিয়ে থাকে। বর্তমান এস ও পিতে শ্রম দপ্তরকে এই লিজের সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে। ফলে বন্ধ চাবাগানের সমস্যা সমাধানে সরকারের এই পদক্ষেপকে নানানজন নানান রকমভাবে ব্যাখ্যা করছে। যদিও এই এস ও পি নিয়ে মালিক পক্ষের বিভিন্ন সংগঠন নানান আপত্তি জানিয়েছে। ইতিমধ্যেই মালিক পক্ষের বিভিন্ন সংগঠন সরকারের কাছে তাদের বক্তব্য লিখিত আকারে জানিয়েছেন।

উল্লেখ্য, রাজ্যের উত্তরবঙ্গেই একমাত্র চা শিল্প(Tea Inustry) রয়েছে। এখানে প্রায় ২৮৩ টি চা-বাগানে সাড়ে তিন লক্ষ চা শ্রমিক কর্মরত রয়েছেন। বিভিন্ন সময় বন্ধ চাবাগান ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে তরজা চলে। এই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও তরজা চলে। এসবের মাঝেই রাজ্য সরকারের এস ও পির খবরে চা শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।এখন দেখার আলিপুরদুয়ার জেলায় ৯ টি বন্ধ চাবাগান নিয়ে রাজ্য সরকার কি উদ্যেগ নেয়।চা শ্রমিক পুনম লামা জানান, চা বাগানের কাজ বন্ধ রয়েছে। সংসারে অনটন চলছে আমরা কষ্টে দিন কাটাচ্ছি। বাগানে খুললে কাজ করতে যদি করতে পারি খুবই উপকৃত হবো।
টি আসোসিয়েশন অব ইন্ডিয়ার নর্থবেঙ্গল জোনের চেয়ারম্যান চিন্ময় ধর বলেন, “ সরকারের এসওপির কপি আমরাও পেয়েছি। এসওপি আরো ভালভাবে স্টাডি করতে হবে । তবে সরকার নিশ্চই বন্ধ ও পরিত্যক্ত চাবাগানের শ্রমিকদের কথা মাথায় রেখে এই এসওপি করেছে।আইন মন্ত্রী মলয় ঘটক(Minister Malay Ghatak) জানান,আমরা এসওপি করেছি তাতে বলা আছে যদি কোনো চাবাগান তিনমাসের বেশি বন্ধ থাকে সেই চা বাগানের লিস্ট আমরা বাতিল করে দিতে পারবো।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]