নিজস্ব প্রতিনিধি: আজ ৮ জানুয়ারী। আজকের দিনটি খুবই খারাপ হতে চলেছে মকর রাশির জাতকদের। আর্থিক সমস্যার মুখে পড়বেন। আজ মকর রাশির জাতক জাতিকাদের অনেক দৌড়াদৌড়ি করতে হবে। তবে আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকলেও কিছু ক্ষেত্রে লাভবান হবেন মকর রাশির জাতক জাতিকারা। ঘরে সুখ থাকবে। অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। ভ্রমণে যাওয়ার হলে সেখানে বাধা সৃষ্টি হবে।
বাইরের লোকেদের সঙ্গে অযথা ঝগড়া ঝামেলা করবেন না। মায়ের স্বাস্থ্যের উপর জোর দিতে হবে। তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। কর্মক্ষেত্রে জটিলতা আসতে পারে। তবে সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। পরিবারে ছোটখাটো বিবাদ হতে পারে।
এত সমস্যা থেকে আগেভাগেই মুক্তির জন্যে মকর রাশির জাতকরা দুর্গা চল্লিসা পথ করুন। তাঁদের ভাগ্যবান সংখ্যা হবে ৭ এবং শুভ রঙ হবে বাদামী।