সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের পেটে মৎস্যজীবী, পরিবারে শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন জুড়ে দাপিয়ে বেড়ান বাঘমামা। এবার সেই বাঘের হানায় প্রাণ গেল এক মৎস্যজীবীর। দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালির বাসিন্দা ৪৭ বছর বয়সী গণেশ কাহার। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বাসুদেব সরকার ও গোপাল বৈদ্য নামে স্থানীয় দুই মৎস্যজীবীর সঙ্গে সুন্দরবনের চার নম্বর গাজিখালির সজনেখালি রেঞ্জের জঙ্গলে মাছ ধরতে যান গণেশ। মাছ ধরার সময়ে বাঘ তাদের উপর হামলা চালায়। বাঘ প্রথমে গণেশকে আক্রমণ করে। সেই সময় তার অন্য দুই সঙ্গী বাসুদেব এবং গোপাল তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। বাঘের হামলায় সেখানেই মৃত্যু হয় গণেশের। বাসুদেব এবং গোপাল জানান, গণেশের দেহটি টেনে নিয়ে যেতে চেয়েছিল বাঘ। কোনওমতে তার দেহ উদ্ধার করেন ওই দুজন।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই মৃত্যুর কারণ সঠিকভাবে বলা সম্ভব হবে। যে জায়গায় মাছ ধরার জন্য গণেশ কাহার গিয়েছিলেন সেখানে যাওয়ার বৈধ অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখছে বন দফতর।

উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ আগে বাঘের হামলায় মৃত্যু হয়েছিল এক মৎস্যজীবীর। এর ঠিক কিছুদিন পরেই ফের প্রকাশ্যে এল বাঘের হানায় মৃত্যুর খবর। বন দফতরের এক কর্মী জানান, রিজার্ভ ফরেস্ট এলাকায় মৎস্যজীবীরা যাতে না যান, সেই জন্য বারংবার সতর্ক করা হয়। কিন্তু এরপরেও স্থানীয় বাসিন্দাদের একাংশকে সতর্ক হতে দেখা যাচ্ছে না। এর ফলেই ঘটছে এই ঘটনা।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩৪ মৎস্যজীবী, দুঃশ্চিন্তায় ঘুম উবেছে পরিবারের

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]