Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিলম্বিত বোধোদয়, সাত মাস ধরে চলা জাতিহিংসার জন্য ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- অবশেষে ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। সাত মাস ধরে চলা জাতিগত হিংসার জন্য অনেক মানুষ নিহত হয়েছেন। এবার সেই বিষয়ে জনগণের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং নতুন বছরে স্বাভাবিকতা পুনরুদ্ধার করার আশাপ্রকাশ করেছেন।

ইম্ফলে এক সাংবাদিক সম্মেলনে বীরেন সিং বলেন: “এই পুরো বছরটি খুবই দুর্ভাগ্যজনক ছিল। গত ৩ মে থেকে আজ পর্যন্ত যা ঘটছে তার জন্য আমি রাজ্যের জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে চাই। অনেক মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে। অনেক মানুষ তাদের বাড়ি ছেড়েছে।” তিনি আরও বলেন, তবে এখন, আমি আশা করি শান্তির দিকে গত তিন থেকে চার মাসের অগ্রগতি দেখে, আমি বিশ্বাস করি ২০২৫ সালের মধ্যে, রাজ্যে স্বাভাবিকতা পুনরুদ্ধার করা হবে,”

পাশাপাশি তিনি আরও বলেন, মণিপুর অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে অবৈধ অভিবাসীদের ইস্যুতে লড়াই করছে। সরকার প্রয়োজনীয় ইনার লাইন পারমিট ছাড়া রাজ্যে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অবৈধ অভিবাসীদের ব্যাপারে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ অভিবাসীদের সমস্যা শেষ করতে, আধার-সংযুক্ত জন্ম নিবন্ধন ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হবে। প্রথম পর্যায়ে, এই ব্যবস্থা তিনটি জেলায় কার্যকর করা হবে এবং আগামী বছরের ১৫ জানুয়ারী চালু হবে। জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হবে এবং প্রতি ৫ বছর পর পর আপডেট করতে হবে।

উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে ইম্ফল উপত্যকা-ভিত্তিক মেইটিস এবং পার্শ্ববর্তী পাহাড়-ভিত্তিক কুকি-জো গোষ্ঠীগুলির মধ্যে জাতিগত সহিংসতার কারণে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার বাস্তুচ্যুত হয়েছেন। 

ফের অশান্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট পরিষেবা, জারি কারফিউ

বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, আকস্মিক বন্যা ও ভূমিধসে ৪৮ ঘন্টায় ৩০ জনের মৃত্যু

মোদির অভিযোগের জবাব কড়ায়-গণ্ডায় দিল তৃণমূল কংগ্রেস

মণিপুর-নাগাল্যান্ড-অরুণাচলে ৬ মাস বাড়ল AFSPA’র মেয়াদ

অশান্তির আগুনে ফের জ্বলছে মণিপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত কুকি বিক্ষোভকারী

মুখ্যমন্ত্রী নিয়ে কাটল না জট, মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন

অগ্নিগর্ভ মণিপুর ‘ঠাণ্ডা’ করতে আরও ৫০ কোম্পানি CRPF পাঠাচ্ছে শাহি মন্ত্রক

অশান্ত মণিপুরে বিজেপি-কংগ্রেস দফতরে লুটপাট ক্ষুব্ধ জনতার, আধা সেনার গুলিতে নিহত ১

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00