Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অতি ভক্তি…., প্রথমে মন্দিরে ঢুকে হনুমানজিকে পুজো, পরে মুকুট চুরি করে চম্পট

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কথায় বলে, ‘অতি ভক্তি চোরের লক্ষণ।’ প্রচলিত কথাটি কত সত্যি, ফের তার প্রমাণ মিলল। প্রথমে মন্দিরে ঢুকে ভক্তি ভরে হনুমানজিকে পুজো। তার পরে মওকা বুঝেই খোদ বজরংবলীর মুকুট চুরি করে চম্পট দিয়েছে চোর বাবাজী। আর পুরো ঘটনাই বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। মন্দির থেকে চুরি যাওয়া মুকুট ও চোর বাবাজীকে ধরতে কোমর কষে ঝাঁপিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ২৭ ডিসেম্বর মির্জাপুরের চিলহা থানার অর্জুনপুর-মুজহরার হনুমান মন্দিরে। ওই দিন চোর বাবাজী দুপুর তিনটে থেকে চারটের মধ্যে পৌঁছে যায় মন্দিরে। আর পাঁচ জন ভক্তের মতো হনুমানজির পুজো করেন। ভক্তি ভরে প্রণামও করেন। তার পরে হনুমানজিকে প্রণাম করার ছলে মাথায় থাকা মুকুট চুরি করে চম্পট দেয়। ঘটনার সময়ে মন্দিরে তেমন ভিড় না থাকায় কারও নজরে পড়েনি চোরের অপকর্ম।

পরে মন্দিরের পুরোহিত অশোক দুবে পুজো করতে গিয়েই মুকুট চুরির বিষয়টি জানতে পারেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরের দুঃসাহস দেখে অবাক হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই পুলিশকে চুরির বিষয়টি জানান। চুরির খবর জানতে পেরেই মন্দির চত্বরে ছুটে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি বাজেয়াপ্ত করে। যদিও ঘটনার পরে ৭২ ঘন্টা কেটে গেলেও না চোরকে পাকড়াও করতে পেরেছে, না মুকুট উদ্ধার করতে পেরেছে। চিলহা থানার সিও অমর বাহাদুর সিংহ জানিয়েছেন, ‘মন্দির থেকে মুকুট চুরির বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু হয়েছে। বমাল সমেত চোরকে পাকড়াও করতে সব রকমের চেষ্টা চলছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00