Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাস্তায় নেই পর্যাপ্ত বাস, ছেদ ধরছে বর্ষবরণের আনন্দ উৎসবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- বড়দিন থেকে নতুন বছর পর্যন্ত চলছে বর্ষবরণের মরসুম। তাই সাধারন মানুষ আছেন ছুটির মেজাজে। কখনও যাচ্ছেন চিড়িয়াখানায়, আবার কখনও যাচ্ছেন জাদুঘর, কেউ আবার ঘুরে দেখছেন কলকাতা। কিন্তু মানুষের এই আনন্দের মেজাজে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে বাস পরিষেবায়। যাত্রীদের অভিযোগ, রাস্তায় নেই পর্যাপ্ত বাস। এর ফলে গন্তব্যস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে যাত্রীদের। শহরবাসী তো বটেই, এর জন্য ভুগতে হচ্ছে আশপাশের জেলা ও শহরতলি এলাকা থেকে কলকাতায় আসা অসংখ্য মানুষকে।

সরকারি বাস কর্তাদের দাবি, টাকার অভাবে বহু বাসের মেরামতি দীর্ঘদিন আটকে রয়েছে। এসি ভলভো সহ সাধারণ শীতাতপনিয়ন্ত্রিত বাসগুলির জরুরি মেরামতি করাতে কয়েক কোটি টাকা প্রয়োজন। অর্থবর্ষ শেষ হতে আর তিন মাস বাকি। তাই এই সময়ে নবান্নের তরফে অর্থ বরাদ্দ কাটছাঁট করা হচ্ছে। ফলস্বরূপ শয়ে শয়ে বাস শহর ও শহরতলির বিভিন্ন ডিপোতে কার্যত পড়ে রয়েছে। এর প্রভাব পড়ছে পরিষেবায়। ফলে জোড়াতাপ্পি দিয়ে কোনওরকমে পরিষেবা চালু রাখা হয়েছে। বাসের সংখ্যা কমে যাওয়ায় ট্রিপও কমাতে হচ্ছে। ফলে রাস্তায় সরকারি গাড়ির উপস্থিতি কমছে।

অন্যদিকে বেসরকারি বাস মালিকদের যুক্তি আবার ভিন্ন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ভাড়া বাড়ায়নি রাজ্য সরকার। করোনা পরবর্তী সময়ে কিস্তির টাকা শোধ করতে না পারায় বহু বাস ব্যাঙ্কই টেনে নিয়ে গিয়েছে। সেগুলি আর পথে নামেনি। উল্টে গত কয়েকবছরে জ্বালানি ও যন্ত্রপাতির দাম কয়েকগুণ বেড়েছে। স্বভাবতই আয়ের সঙ্গে ব্যয়ের তারতম্য বেড়ে চলেছে। তাই বহু বাস মালিক দিনের পুরো ট্রিপ করাচ্ছে না। সূর্য ডুবলেই বাস গ্যারাজ করার নির্দেশ দিচ্ছেন কর্মীদের। তাই সন্ধ্যা নামলেই রাস্তা থেকে বেসরকারি বাস উধাও হয়ে যাচ্ছে। মালিকদের সংগঠনের তরফে পরিবহণ দপ্তরের কাছে সমস্যার সমাধান চেয়ে একাধিক দাবি জানানো হয়েছে। সেগুলি এখনও সরকারের বিবেচনায় রয়েছে বলে খবর। তাই পরিষেবা কিছুটা কমিয়ে মালিকরা আদতে সরকারকে বার্তা দিতে চাইছে বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00