মেলবোর্নে ইতিহাস গড়লেন বুমরাহ, টেস্টে ২০০ উইকেট ঝুলিতে পুরলেন স্পিডস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি : টেস্ট ক্রিকেটে ২০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বুমরা। স্রেফ স্পর্শই করেননি, গড়ের দিক থেকে রেকর্ডও গড়েছেন। বুমরাহ ৪৪ টেস্টে ২০০ উইকেট নিয়েছেন মাত্র ১৯.৫ রান গড়ে। টেস্ট ইতিহাসে এর আগে কোনো বোলারই এত কম গড়ে দুই শ উইকেট নিতে পারেননি। বলা যেতে পারে দ্রুততম ভারতীয় পেসার হিসাবে টেস্টে ২০০ উইকেটের গণ্ডি পেরোলেন বুমরাহ।

এর আগে অবশ্য ম্যালকম মার্শাল সর্বনিম্ন ২০.৯ গড় রেখে ওই মাইলফলকে পৌঁছন। জোয়েল গার্নার ২০০ উইকেট পাওয়ার সময় তাঁর গড় ছিল ২১.০।একই গড় ছিল কার্টলি অ্যামব্রোসেরও। মেলবোর্নে বুমরার রেকর্ড গড়া সেশনটি অবশ্য শুধু তাঁর একারই নয়, ভারতেরও বটে। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৪ উইকেট তুলে নিয়েছে ভারত। তিনটিই নিয়েছেন বুমরাহ। চা বিরতির সময় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫। লিড ২৪০ রানের। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ভারতীয় পেসারের সবচেয়ে বেশি উইকেটের জন্য কপিল দেবের রেকর্ডও ভেঙে দিয়েছেন বুমরাহ।

টেস্টে দ্রুততম ভারতীয় হিসেবে ২০০ উইকেট

রবিচন্দ্রন অশ্বিন – ৩৭টি ম্যাচ (সেপ্টেম্বর ২০১৬)

রবীন্দ্র জাদেজা – ৪৪টি ম্যাচ (অক্টোবর ২০১৯)

জসপ্রিত বুমরা – ৪৪ ম্যাচ (ডিসেম্বর ২০২৪)

হরভজন সিং – ৪৬ ম্যাচ (সেপ্টেম্বর ২০০৫)

অনিল কুম্বলে – ৪৭ ম্যাচ (অক্টোবর ১৯৯৮)

টানা ১১ ম্যাচে টসে হার রোহিতদের,অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে বল করবে ভারত

অস্ট্রেলিয়াকে বধ করতে চার স্পিনার? ধোঁয়াশা রাখলেন রোহিত

রোহিতদের বিরুদ্ধে নামার আগেই অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তন, দলে সামিল তরুণ স্পিনার

চোখের সামনে ‘লাশ’,১৫ ঘন্টার ফ্লাইটে মৃতদেহকে নিয়ে হাড়হিম সফর মিশেল দম্পতির..

বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া,সিডনিতে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল ভারত

মেলবোর্নে অসহায় আত্মসমর্পণ রোহিতদের, ১৮৪ রানে জয়ী অস্ট্রেলিয়া

‘একদম চুপ’! খাজা আউট হতেই অস্ট্রেলিয়ান দর্শকদের চুপ থাকার ইঙ্গিত সিরাজের

মেলবোর্নে বিপর্যয় কাটিয়ে ৩৩৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]