Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর, হনুমানজির আশীর্বাদে নতুন বছরে কপাল খুলবে এই তিন রাশির

Share:

নিজস্ব প্রতিনিধি : জ্যোতিষ হিসেব অনুযায়ী, ২০২৫ সাল বেশ কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যদিও কিছু রাশির ক্ষেত্রে উত্থান-পতন লেগেই থাকবে। তবে ২০২৫ সালে বেশ কিছু রাশিতে বড় পরিবর্তন আসতে চলেছে। কেননা আসন্ন বছরের রেডিক্স সংখ্যা ‘৯’। সংখ্যাতত্ত্ব অনুসারে ‘৯’ সংখ্যাটিকে মঙ্গল গ্রহের সংখ্যা ধরা হয়। বলা হয় ‘৯’ নম্বরের শাসক গ্রহ হল মঙ্গল। একইসঙ্গে বলা হয় যে ব্যক্তিরা কোনও মাসের ৯ তারিখে জন্মগ্রহণ করেন তাঁরা মঙ্গল গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকেন। আর হনুমানজিকে মঙ্গলের দেবতা বলে মনে করা হয়।

হনুমানের পুজো করলে তাঁর বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। সংকটমোচনের কৃপায় ব্যক্তি জীবন থেকে দূর হয় বাধা-বিপত্তি। ধর্মীয় বিশ্বাস রয়েছে ভগবান হনুমানের উপাসনা এবং মঙ্গলবার উপবাস করলে ব্যক্তি জীবনে সাফল্য লাভ করে।কোন অশুভ শক্তি ছুঁতে পারে না ব্যক্তিকে। বজরংবলীর অতি প্রিয় জিনিসের তালিকায় রয়েছে,সিঁদুর, জুঁই তেল, লাল ফুল, ছোলা এবং লাড্ডু ইত্যাদি এবং এই সবই তাঁর পুজোয় নিবেদন করা হয়। তবে এর পাশাপাশি পানও পছন্দ করেন তিনি। পানকে তাম্বুলও বলা হয়। মনে করা হয়,পান নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন এবং মনের সমস্ত ইচ্ছে পূরণ করেন তিনি।

আর কিছু দিনের মধ্যেই নতুন বছর শুরু হতে চলেছে এবং গ্রহ-নক্ষত্র অনুযায়ী নতুন বছরকে খুব বিশেষ বলে মনে করা হচ্ছে, পণ্ডিত অরুনেশ কুমার শর্মার মতে, নতুন বছরে হনুমানজীর কৃপায় ভাগ্য খুলবে এই কয়েক রাশির।

মেষ রাশি : নতুন বছরে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। আর্থিকভাবে লাভবান হবেন। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে। তবে মাঝখানে শনির সাড়ে সাতি শুরু হতে চলেছে, এতে বিভিন্ন সমস্যার মুখে পড়বেন।কিন্তু সবশেষে জয়ী হবেন তাঁরা। প্রতিদিন হনুমানজির পূজা করুন এবং হনুমান চালিশা পাঠ করুন। হনুমানজির কৃপায় ২০২৫ সালে বড় কাজ সাফল্য পাবেন।

বৃশ্চিক রাশি :  নতুন বছরে আটকে থাকা বহু কাজ সম্পন্ন হবে।কর্মক্ষেত্রের সমস্যা দূর হবে এবং বিবাহের সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। নতুন বছরে বন্ধুর থেকে সাহায্য পাবেন। নতুন মানুষদের সঙ্গে পরিচয় হবে, যাদের থেকে ভবিষ্যৎ এ সাহায্য পাবেন।

মকর রাশি : আগামী বছর মকর রাশির জাতকদের ওপর হনুমানজির বিশেষ কৃপা বর্ষিত হবে। তাঁর কৃপায় আটকে থাকা সব কাজ দ্রুত সমাধান হবে। সাড়ে সাতি থেকেও মুক্তি পাবেন। ব্যবসায় লাভ হবে এবং আর্থিক সমস্যা দূর হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন এবং পদোন্নতিও হতে পারে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00