Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের অধিনায়ক থাকছেন শান্ত, শিগগিরই ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি : নাজমুল হোসেন শান্তের মেয়াদ এখনও শেষ হয় নি। আাগমী ৩১ ডিসেম্বর পর্যন্ত অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলে থাকবেন তিনি। এরমধ্যেই মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও শান্তকে দলের নেতৃত্বে রেখে দেওয়া হচ্ছে বলে জানাল বিসিবি। এই নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, মেয়াদ আরও বাড়ানো হতে পারে। তবে বর্ধিত মেয়াদ কতদিনের হবে এই নিয়ে আপাতত কিছু জানান নি তিনি।

শান্তকে অধিনায়ক করেই টেস্ট, ওয়ানডে ও টি২০ তে ভালো কিছু ম্যাচ জিতেছে বাংলাদেশ। স্বাভাবিক তাঁকে হাতছাড়া করতে চাইছে না বিসিবি। অধিনায়ককে হিসেবে শান্তকে ধরে রাখতে মেয়াদ বাড়াবে বিসিবি।

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের অধিনায়ক করা হয় শান্তকে। সাকিব আল হাসান চোটে পড়ায় সুযোগ পায় বাঁহাতি এ ব্যাটার। বিশ্বকাপ ম্যাচেও নেতৃত্ব দিতে হয়েছিল শান্তকে। বিশ্বকাপ শেষে তিন সংস্করণে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে সিরিজে জন্য। কিউইদের বিপক্ষে প্রথম সিরিজেই বাজিমাত করেন তিনি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয় জয়ের স্বাদ মুখে নিয়ে। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি২০ জয়ে আরও প্রশংসা পেয়েছিল শান্ত। শান্তর নেতৃত্বে ১০টি টেস্ট ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। ১১ ওয়ানডে খেলে জয় চারটিতে। ২৪টি ম্যাচের ১০টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00