নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখতেই চেন্নাই বিমানবন্দর থেকে তাঁর বাড়ি পর্যন্ত সর্বত্রই হইচই পড়ে যায়। আর সেইসময় ছেলে দেশে ফিরতেই জড়িয়ে ধরে কাঁদলেন অশ্বিনের মা চিত্রাদেবী । শুধু তাই নয় বাবা রবিচন্দ্রনও ভারতীয় অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন।
পাশাপাশি দেশে ফিরতেই অশ্বিনকে বিশেষ উপহার দিলেন দুই মেয়ে আখিরা এবং আধ্যা । স্বাভাবিকভাবেই সন্তানদের কাছ থেকে উপহার পেয়ে বেশ খুশি হয়েছেন ভারতীয় খেলোয়াড়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে উপহার দেওয়ার জন্য মেয়ে আখিরাকে ধন্যবাদ জানিয়েছেন অশ্বিন। একথায় বলা যায়, তিনি দেশে ফিরতেই বেশ আনন্দিত গোটা পরিবার ।
অন্যদিকে এদিন বাড়িতে ফেরার পর সকলের উদ্দেশ্যে অশ্বিন জানিয়ে দেন , ‘সকলেরই আবেগ আছে। সেটাকে সম্মানও করি আমি। আস্তে আস্তে সব সয়ে যাবে। তবে আমার কাছে এটা বিরাট শান্তি এবং তৃপ্তির ব্যাপার।’ তাঁর কথায় কোনও দিন দেশের অধিনায়কত্ব না করা নিয়েও আক্ষেপ নেই তাঁর। তিনি অনেক মানুষকে দেখেছেন দূর থেকে আক্ষেপ করতে। তিনি নিজের মতন জীবন কাটাতে চান। আপাতত সব ছেড়ে আপাতত আইপিএলেই মন দিয়েছেন চান।
উল্লেখ্য, টেস্টে অশ্বিন অভিষেক করেন ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১১ সাল থেকে ২০২৪ সালে এসে টেস্টের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। বর্তমানে ১০৬টি টেস্ট ম্যাচ খেলে অশ্বিনের মোট উইকেট ৫৩৭ এবং গড় ২৪। অনিল কুম্বলের পরেই রয়েছে তাঁর স্থান। এই আবহে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দেন রবিচন্দ্রন অশ্বিন।