Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের গ্রেফতার চিনা নাগরিক! এবার পানিট্যাঙ্কিতে

মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গুপ্তচর বৃত্তির জন্যই দর্জিকে চীন থেকে ভারতে পাঠানো হয়েছে নেপালের মধ্যে দিয়ে। তাই মনে করা হচ্ছে এই শিকড় অনেক গভীরে ছড়িয়ে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা থেকে আবারও গ্রেফতার হল এক চিনা নাগরিক। এদিন দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে তাঁকে গ্রেফতার করেছে সীমা সশস্ত্র বলের ৪১ নম্বর ব্যাটিলিয়নের জওয়ানরা। ধৃত চিনা নাগরিকের নাম সেরিং দর্জি(২৭)। যদিও জানা গিয়েছে, আটকের এই ঘটনা ঘটেছে সোমবার। ভারতে প্রবেশের আগে পানিট্যাঙ্কিতে ৪১ নং ব্যাটেলিয়ানের হাতে সন্দেহভাজন হিসাবে আটক হন দর্জি। আটকের পর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এসএসবি ব্যাটেলিয়ানের আধিকারিকেরা। সেই জিজ্ঞাসাবাদ চলার সময়েই তাঁর কথায় অসঙ্গতি প্রকাশ পায় এবং তার জেরেই দর্জিকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছিল এক চীনা নাগরিককে। বাংলাদেশ থেকে ভারতে আসার সময় গ্রেফতার করা হয় তাঁকে। এই মুহুর্তে সেই চীনা নাগরিক স্পেশাল টাক্স ফোর্সের হেফাজতে রয়েছে। বছর ঘুরতে না ঘরতেই ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। 

জানা গিয়েছে, দর্জিকে আটক করার পাশাপাশি তাঁকে তল্লাশি করে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, চীনা ভিসা, তিনটি ব্যাঙ্কের এটিএম কার্ড, মোবাইল ফোন, ভারতীয় ৪০০০ টাকা, নেপালের ৩৪০ টাকা এবং আরবের ৫০০ টাকা মেলে। সেই সময় দেখা যায় দর্জির ভারতীয় আধারকার্ডে হিমাচল প্রদেশের ঠিকানা থাকলেও, চীনা পাসপোর্টে সিচুনের নাম রয়েছে। আর তাতেই বোঝা যায় সে চীনা নাগরিক আর বেআইনি ভাবে কোনও বিশেষ উদ্দেশ্য নিয়েই সে ভারতে ঢোকার চেষ্টা করছিল। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গুপ্তচর বৃত্তির জন্যই দর্জিকে চীন থেকে ভারতে পাঠানো হয়েছে নেপালের মধ্যে দিয়ে। তাই মনে করা হচ্ছে এই শিকড় অনেক গভীরে ছড়িয়ে রয়েছে।

‘সংগঠনকে শক্তিশালী করার দিকে নজর দিন’, দার্জিলিং-কাঁথির নেতৃত্বকে নির্দেশ অভিষেকের

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কিতে জাল পরিচয়পত্র-সহ পাকড়াও চিনা নাগরিক

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

পহেলগাঁও হামলার সন্ত্রাসীদের খোঁজে যৌথ তল্লাশি আভিযান চালাল ভারত ও নেপাল

‘আমাদের ভূখণ্ড ব্যবহার হতে দেব না’ নাম না করে পাকিস্তানকে তুলোধনা নেপালের

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00