Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নন্দীগ্রামে তৃণমূল নেতার ভাইকে খুন, সোমবার বন্‌ধের ডাক শাসকদলের

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো উতপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। সেখানে বোমাবাজির অভিযোগও ওঠে। অভিযোগ ওঠে, এই দিন রাতেই খুন করা হয় স্থানীয় তৃণমূল নেতার ভাইকে। হামলায় আহত হন তৃণমূল বুথ সভাপতি। আর এই ঘটনায় সোমবার নন্দীগ্রাম বন্ধের ডাক দিল তৃণমূল।

সোমবার সকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। যাতে কোথাও অশান্তির ঘটনা না ঘটে সেই দিকে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় এখনও থমথমে নন্দীগ্রাম। এই নিয়ে নন্দীগ্রাম-১ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানান, ‘রবিবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা দোষীদের কড়া শাস্তি চাই। যাতে দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হয় সেই জন্য সোমবার নন্দীগ্রামে বন‌্ধ-এর ডাক দেওয়া হয়েছে।’

পাল্টা সাফাই দিয়েছে বিজেপি। তৃণমূলের এই অভিযোগ খারিজ করে নন্দীগ্রামের বিজেপি নেতা তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, ‘খুনের বিষয়ে আমার কিছু জানা নেই। কী হয়েছে খোঁজ নিয়ে দেখব।’

রবিবার(৮ ডিসেম্বর)নন্দীগ্রামে সমবায় ব্যাঙ্কের নির্বাচন শেষ করে বাড়ি যাওয়ার সময় নন্দীগ্রামের কালীচরণপুরের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল ও তাঁর ভাই বিষ্ণুপদ মণ্ডলকে দুষ্কৃতীরা আটকে রেখে ভোজালির কোপ মারতে থাকে। ঘটনাস্থলে মারা যান বিষ্ণুপদ মণ্ডল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গুরুপদ মণ্ডল। রাতেই সেখানে যায় পৌঁছে গিয়েছিল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করে তাঁরা।

এই নিয়ে নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডল জানান, খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই ঘটনার তা খতিয়ে দেখা হবে। তদন্ত চলছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00