Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর আগে দাম বাড়ল সোনা-রুপোর

উৎসবের মরশুমে সোনা-রুপোর দাম কমায় আশার আলো দেখেছিলেন ব্যাবসায়ী থেকে শুরু করে আমজনতা। তবে ভারতের বুলিয়ন মার্কেটে সোনা-রুপোর দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে সোনা-রুপোর দাম কমায় আশার আলো দেখেছিলেন ব্যাবসায়ী থেকে শুরু করে আমজনতা। তবে ভারতের বুলিয়ন মার্কেটে সোনা-রুপোর দাম ক্রমাগত ওঠানামা করে চলেছে। চলতি সপ্তাহের তৃতীয় ব্যবসায়িক দিনে অর্থাৎ বুধবার ফের বাড়ল সোনার দাম, সেই সঙ্গে রুপোর দামও বেড়েছে। তবে এখনও প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজারের কাছাকাছি রয়েছে। এটাই যা ভরসা।

ইন্ডিয়া বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (India Bullion And Jewellers Association) জানিয়েছে, বুধবার ৯৯৯ বিশুদ্ধতা সহ সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ১৩২ টাকা। আর প্রতি কিলো রুপোর দাম বেড়েছে ৩৬৮ টাকা। মঙ্গলবার সন্ধ্য়ায় ৯৯৯ বিশুদ্ধতার সোনা প্রতি ১০ গ্রামের দাম ছিল ৪৫,৯৫৭ টাকা। যা বুধবার বেড়ে হয়েছে ৪৬,০৮৯ টাকা। অপরদিকে, ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দাম ৩৬৮ টাকা বেড়ে হয়েছে ৫৯.৯৯৬ টাকা। জেনে রাখুন, ৯৯৯ বিশুদ্ধতা হল ২৪ ক্যারাট সোনা। যা গহনা তৈরি করা হয় না। ২২ ক্যারাট সোনা দিয়ে গহনা তৈরি হয়। এই সোনার বিশুদ্ধতা পরিমান ৯৯৫। বুধবার ২২ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৫,৯০৪ টাকা।

বাজেট পেশের আগে রেকর্ড গড়ল সোনার দাম

বিয়ের মরসুম শুরুর মুখে ৮১ হাজার ছুঁইছুঁই সোনা, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

দেশজুড়ে বাড়ল সোনার দাম, কলকাতায় কত হল?

সোনায় সোহাগা, বিয়ের মরসুমে‌‌ হু-হু করে কমছে হলুদ ধাতুর দাম

রাত পোহালেই ধনতেরাস, মজুরি ছাড়ের টোপ গিলে সোনা-রুপোর গয়না কেনার ভুল করবেন না

হু হু করে বাড়ছে রুপোর দাম, কারণ কী? জানালেন এই ধনকুবের  

মধ্যবিত্তের কপালে ভাঁজ, উৎসবের মরসুমে আকাশ ছুঁল সোনার দাম

বাণিজ্য নগরী মুম্বইতে সোনার দাম ছাড়াল ৭৫ হাজারের গণ্ডি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00