পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : সনামধন্য জাপানি গাড়ি নির্মাণকারী সংস্থা Honda সম্প্রতি তাদের Honda Elevate-এর একটি বৈদ্যুতিক সংস্করণ শীঘ্রই ভারতের বাজারে নিয়ে আসতে চলেছে। এই Honda Elevate EV হোন্ডার Project ACE (Asian Compact Electric)-এর অধীনে তৈরি হবে এবং এটি কোম্পানির প্রথম বৈদ্যুতিক SUV হিসেবে ২০২৬-এর শুরুর দিকে লঞ্চ করার পরিকল্পনা করা হয়েছে।
প্রধান বৈশিষ্ট্য :
প্ল্যাটফর্ম এবং ডিজাইন:
- Honda Elevate EV বর্তমান ICE (Internal Combustion Engine)-ভিত্তিক Elevate মডেলের ডিজাইন পাওয়া যাবে ।
- বৈদ্যুতিক সংস্করণে থাকবে EV-স্পেসিফিক কিছু পরিবর্তন, যেমন: বদ্ধ গ্রিল।
- অ্যালুমিনিয়াম হুইল এবং এরোডাইনামিক উন্নয়ন।
- একই প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে ব্যয় কমানো ও সাশ্রয় সম্ভব হবে এবং হোন্ডার উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে
ব্যাটারি এবং রেঞ্জ:
- ৪০-৫০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক।
- একক চার্জে ৪০০ কিমি-এর বেশি রেঞ্জ প্রদান করার লক্ষ্য।
- সামনের অক্ষে (ফ্রন্ট-হুইল ড্রাইভ) মোটর থাকার সম্ভাবনা
প্রযুক্তি এবং ফিচারস:
- উন্নত Honda Sensing ADAS সিস্টেম, যাতে থাকবে লেন কিপ অ্যাসিস্ট, ফ্রন্ট কলিশন মিটিগেশন, এবং রোড ডিপারচার ওয়ার্নিং।
- ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ওয়্যারলেস কানেক্টিভিটি।
- সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা
প্রতিযোগিতা:
- Elevate EV সরাসরি প্রতিযোগিতা করবে Hyundai Creta EV, Tata Curvv EV, এবং Mahindra BE.05-এর মতো বৈদ্যুতিক SUV-এর সঙ্গে।
- এর দাম হবে ₹২২ লক্ষ থেকে ₹২৫ লক্ষের মধ্যে (প্রত্যাশিত) ।
উৎপাদন এবং রপ্তানি পরিকল্পনা
ভারতে উৎপাদন: সংস্থার তরফে প্রাপ্ত তথ্যানুসারে জানা গেছে, হোন্ডার রাজস্থানের তপুকারা প্ল্যান্টে এই মডেলটি উৎপাদিত হবে।
রপ্তানি: Elevate EV ভারতের বাইরে জাপানসহ আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হবে। রপ্তানি বৃদ্ধির ফলে ২০২৫ সালের মধ্যে হোন্ডার উৎপাদনের ৪০%-এর জন্য আন্তর্জাতিক বাজার দায়ী থাকবে।
নিঃসন্দেহে বলা যায়, Honda Elevate EV হোন্ডার বৈদ্যুতিক গাড়ির জগতে প্রথম পদক্ষেপ এবং এটি পরিবেশ-বান্ধব এবং উন্নত প্রযুক্তির জন্য একটি আকর্ষণীয় মডেল হবে। এই গাড়িটি এর আধুনিক বৈশিষ্ট্য, শক্তিশালী ব্যাটারি এবং প্রতিযোগিতামূলক দামের কারণে ক্রেতাদের জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে। তবে গাড়িটির বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে গাড়িটি লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।