শীতকালীন ভ্রমণের পরিকল্পনা করবেন যেভাবে………………………………

রপর যেখানেই বেড়াতে যাবে, কোথায় থাকবেন, তা আগেই ঠিক করুন, নয়তো ভ্রমণের আনন্দই নষ্ট হয়ে যাবে। তবে অবশ্যই থাকার জায়গাটা নিরাপদ কিনা তা জেনে নিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋতুটি যদি হয় শীতকাল, তাহলে ঘুরতে যাওয়ার জন্যে আদর্শ সময়। হ্যাঁ, ভ্রমণপিপাসু বাঙালিরা যাঁরা সারা বছর নানা কারণে ঘুরতে যেতে পারেন না, তাঁরা শীতের জন্যই অপেক্ষা করে থাকেন। শীত আসতেই লম্বা ছুটি নিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণের উদ্দেশ্যে। কেউ পাহাড় পছন্দ করেন, আবার কেউ সমুদ্র পছন্দ করেন, কেউ আবার জঙ্গলে যেতে পছন্দ করেন। তবে পছন্দ এক না হলেও শীতকালে ভ্রমনের জন্যে কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেগুলি কী কী? শীতকালে বেশি গাঢ় রঙের মোটা তাপনিরোধক কাপড় পরুন। তবে খেয়াল রাখবেন শীতের কাপড়ের ওজন যত সম্ভব যেন কম হয়। বেড়াতে যাওয়ার আগে প্রথমেই কোথায় যাবেন তা বেছে নিন। কত দিনের জন্য বেড়াতে যাবেন, আপনার বাজেট কত, সাগর, পাহাড়, বন, হাওর, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ, সঙ্গে কাদের নিয়ে যাবেন, সবটা আগে ঠিক করে নিন। এছাড়া বাস, লঞ্চ, ট্রেন, প্লেন, প্রাইভেট কার, কোন যানবাহনে ভ্রমণে যাবেন টা আগে ঠিক করুন।

তবে ট্র্যাফিক জ্যাম এড়াতে স্থলপথে না যাওয়াই ভালো। এক্ষেত্রে ট্রেনে যাওয়াই ভাল। একটু বেশি খরচে বিমানেও যেতে পারেন। এরপর যেখানেই বেড়াতে যাবে, কোথায় থাকবেন, তা আগেই ঠিক করুন, নয়তো ভ্রমণের আনন্দই নষ্ট হয়ে যাবে। তবে অবশ্যই থাকার জায়গাটা নিরাপদ কিনা তা জেনে নিতে হবে। এছাড়া ছুটির দিনগুলোতে হোটেলের ভাড়া বেশি থাকে সেটাও জেনে নেবেন। সম্ভব হলে ছুটির দিনগুলো এড়িয়ে যাবেন। তাতে খরচা কিছুটা বাঁচবে। এছাড়া বেড়াতে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন সেটারও একটি ম্যাপ বানিয়ে নিতে হবে। এতে আপনার সময় বাঁচবে। এছাড়া বেড়াতে যাওয়ায় জায়গার আবহাওয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খরব নিয়ে যাবেন, সেখানকার পুলিশের হেল্পডেস্ক নম্বর, হাসপাতাল, স্বাস্থ্যসেবাকেন্দ্র, আবাসিক হোটেল, ব্যাংকের খোঁজ নেবেন। এছাড়া শীতে বেড়াতে গেলে ভারী পোশাক পরে যান। তাতে ব্যাগের ওজন কম হবে। আর ব্যাগে প্রয়োজনীয় জিনিস হিসেবে অবশ্যই রাখুন, টুথপেস্ট, ব্রাশ, আন্ডারওয়ার, গামছা বা তোয়ালে, ক্যাপ, জুতো, বেল্ট ইত্যাদি।

এছাড়াও গরম পোশাকের পাশাপাশি ঠান্ডা থেকে বাঁচার জন্য সঙ্গে রাখতে হবে মাফলার, মোজা, গ্লাভস, হুডি কাপড়। আর প্রয়োজনীয় ডিভাইসগুলোর মধ্যে মোবাইল ফোন পুরো চার্জ দিয়ে নিন। সঙ্গে ফোনের চার্জার নিতে ভুলবেন না। এছাড়া আপনার বেড়ানোর সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্য ভালো ক্যামেরা সঙ্গে রাখতে পারেন। তবে ক্যামেরার ব্যাটারির ফুল চার্জ দিয়ে রাখবেন। পারলে এক্সট্রা চার্জার রাখবেন। শীতে সর্দি-জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা হাঁপানি, নাকের প্রদাহ, চোখ ওঠা, ডায়রিয়া, আমশা, নিউমোনিয়া প্রভৃতি রোগ হতে পারে, তাই প্রয়োজনীয় ওষুধ নিতে ভুলবেন না। এছাড়া জ্বর, পেট খারাপ, অ্যাসিডিটি, বমি, মাথা ধরার ওষুধ কাছে রাখবেন। আসলে যেখানে বেড়াতে যাবেন সেখানে আশেপাশে ওষুধের দোকান নাও থাকতে পারে। সবশেষে ভ্রমণে কত টাকা খরচ করবেন, সে ব্যাপারটি আগে থেকেই হিসাব করে ঠিক করে নেবেন। আর ভ্রমণের জন্যে সবসময় বাড়তি টাকা সঙ্গে রাখবেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]