Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়াবহ ঘটনা, ঢাকায় হাসপাতালে খুনের চেষ্টা হাসিনার মন্ত্রী ও জনপ্রিয় অভিনেতাকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি যেন কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। এদিন শনিবার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হামলার শিকার হয়েছেন প্রাক্তন মন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর(Asaduzzaman Noor)। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর উপর হামলা(Attack) করেন জুলাই-আগস্ট আন্দোলনের সময়ের আহত শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা যা জানিয়েছেন তা অত্যন্ত রোমহর্ষক, এদিন দুপুরে নূরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আন্দোলনে আহত কয়েকজন তাঁর উপর আচমকা হামলা চালায়।

আরও পড়ুনঃ এক লাফে ২০ বছর পার ‘নিম ফুলের মধু’-র, নয়া অবতারে রুবেল, সৃজনকে কি ফিরে পাবে পর্ণা?

একসময়ের এই জনপ্রিয় অভিনেতা শেখ হাসিনার দলে যোগ দিয়েছিলেন এবং বিভিন্ন পদে দায়িত্ব পালন করতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৬ই সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে প্রাক্তন সংস্কৃতিমন্ত্রী নূরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।

আরও পড়ুনঃ দিনে মাত্র ২০০ টাকার বিনিময়ে পাক গুপ্তচর সংস্থার কাছে ফাঁস উপকূল রক্ষীদের গোপন তথ্য, গুজরাত এটিএসের জালে যুবক

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০১ সাল থেকে সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে এসেছেন নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হন। ২০১৩ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ের পর ২০১৪ সালের ১৩ই জানুয়ারি তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৯ সালের ৭ই জানুয়ারি পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। শুধুমাত্র প্রতিশোধমূলক আচরণের উদ্দেশ্যই তাঁর উপর এই হামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালে আসা একজন অসুস্থ মানুষকে খুনের চেষ্টা কতখানি যুক্তিযুক্ত সেই বিচারবুদ্ধি বোধহয় হারিয়ে ফেলেছেন ওই তথাকথিত শিক্ষার্থীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00