নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মকালে তৃষ্ণা মেটাতে ডাবের জল খুবই কার্যকারী। ক্লান্তির কাটিয়ে দেওয়ার পাশাপাশি শরীরকে চাঙ্গা এবং তরতাজা রাখতেও ডাবের জলের জুড়ি মেলা ভার। তবে শুধু গ্রীষ্মকাল বললে ভুল হবে, শীতকালেও কিন্তু ডাবের জল খাওয়ার দরকার আছে। গরমকালে যেমন ডাবের জল শরীরকে ঠান্ডা রাখে। তেমনি শীতকালেও শরীরের আর্দ্রতা বজায় রাখতে ডাবের জল খাওয়া জরুরী।
কারণ শীতকালে মানুষের জল খাওয়ার পরিমাণ কমে যায়। ফলে শরীর শুষ্ক হয়ে পড়ে। তাই শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে ডাবের জল খাওয়া জরুরী। সেই সঙ্গে ত্বকও চকচকে এবং ঝলমলে হয়ে উঠবে।
এছাড়াও ডাবের জলে রয়েছে পটাশিয়াম এবং সো়ডিয়াম, যা শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, ফলে শরীর চাঙ্গা থাকবে। দুর্বলতা কেটে যায়। শরীরে পুষ্টি পৌঁছয়।
এছাড়া শীতকালে উৎসব শেষ হওয়ার নেই। বিয়ে বাড়ি, পার্টি, পিকনিক তো আছেই। আর সেখানে জমিয়ে খাওয়াদাওয়া করতেই হয়। তাই শীতে ডাবের জল নিয়মিত খেলে হজমের সমস্যা দূর হবে।