Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলেজে অ্যাডমিশন নিলেন স্বস্তিকা, গিটারের পাঠ দিচ্ছেন শোভন

কলেজে অ্যাডমিশন নিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বাজাচ্ছেন গিটার। বলে রাখা ভালো সেই গিটারের পাঠ নিচ্ছেন আবার শোভনের থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলেজে অ্যাডমিশন নিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। শুরু করেছেন গান গাইতে। বাজাচ্ছেন গিটার। বলে রাখা ভালো সেই গিটারের পাঠ নিচ্ছেন আবার শোভনের থেকে। আসলে , জি বাংলা অরিজিনালসে নতুন চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা। তাঁর নতুন ছবির নাম ‘নগর বউ কথা’। পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় আরণ্যক চট্টোপাধ্যায়ের নতুন ছবিতে  একজন গায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা দত্ত। পর্দায় গিটারে ঝড় তুলতে তাঁর বিশেষ ভরসা হয়েছেন ঘনিষ্ঠ বন্ধু শোভন গঙ্গোপাধ্যায়।  শোভনের একনিষ্ঠ শ্রোতা স্বস্তিকা অভিনয়ের জন্য গিটারের খুঁটিনাটি জানছেন শোভনের থেকেই। 

বিধাননগরের এক কলেজে হবে এই ছবির শুটিং। মঙ্গলবার থেকে শুটিং শুরু হবে এই ছবির। ছবিতে ব্যান্ডের একজন গায়িকা হিসাবে তাঁকে দেখা যাবে। হাতে গিটার পেলেই সুরের ঝড় তুলতে যে অত্যন্ত পারদর্শী। এমনই এক চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। এর আগে জি বাংলা অরিজিনালসে ‘গুটি মল্লার’-এ অভিনয় করেছিলেন স্বস্তিকা। ছোট পর্দার জনপ্রিয় মুখ স্বস্তিকা সকলের প্রিয় রাধিকা।  এবার কলেজের দাপুটে গায়িকার চরিত্রে। তাঁকে এই ছবির চরিত্রের জন্য সুনিপুণভাবে গড়ে তুলছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।  

মাছি তাড়াচ্ছে ‘সিকন্দর’, মুম্বইয়ের একাধিক হল থেকে সরানো হল সলমানের ছবি

জিতু কমলের প্রেমে মজেছেন শ্রাবন্তী? শিবরাত্রিতেই বড়সড় ইঙ্গিত দিলেন টলি নায়িকা

‘বিনোদিনী’র সাফল্য কামনায় ইসকন মন্দিরে পুজো দিলেন রুক্মিণী

ফের অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চাইলেন ভাস্কর

‘বোনের ছবি আগাম এঁকেছিল কবীর’, কোয়েলের মেয়ে হতেই আনন্দে আটখানা দাদু রঞ্জিত

দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক, কোল আলো করে এল পুত্র না কন্যা ?

বেডরুমে ঢুকে গ্রেফতার করেছে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আল্লু অর্জুন

‘আমার ভীষণ কষ্ট..’অশান্ত বাংলাদেশে কেমন আছেন বেদের মেয়ে জ্যোৎস্নার অঞ্জু ?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00