Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শান্তিনিকেতনের  ফিরছে হারানো পৌষমেলা, পাশে থাকার আশ্বাস প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শান্তিনিকেতনে ফিরছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। চার বছর অপেক্ষার  পর অবশেষে শুরু হতে চলেছে এই মেলা। আর তাই যাতে না কোন অসুবিধা হয় সেইজন্য সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন। সোমবার পৌষ মেলা উপলক্ষে বিশ্বভারতীতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে  বিশ্বভারতী কর্তৃপক্ষ।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাম কাজল শেখ সহ বিশ্বভারতীর  ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো, শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার সহ অন্যান্যরা। বৈঠকের পরেই চন্দ্রনাথ জানিয়ে দিয়েছেন,’   বিশ্বভারতীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য করা হবে।  কোনরকম অসহযোগিতা এবছর বরদাস্ত করা হবে না। ‘ অন্যদিকে একই সুর শোনা গেছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলায়। তিনি জানিয়েছেন, ‘পৌষ মেলার  ঐতিহ্যের সঙ্গে কোন  আপোষ করা হবে না। সবরকমের সহযোগীতা করবে প্রশাসন।‘

উল্লেখ্য,  ২০১৯ সালে শেষ বারের মতো পূর্বপল্লিতে হয়েছিল পৌষমেলা। তারপর থেকে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আর এই মেলার কোন অনুমতি দেননি। তবে চলতি বছর ফের পূর্বপল্লিতে পৌষমেলা করার সিদ্ধান্ত নেন  শান্তিনিকেতন ট্রাস্টে। আর তাতেই পাশে দাঁড়িয়েছে  বিশ্বভারতী কর্তৃপক্ষ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00