রানাঘাটে দেদার বিকোচ্ছে নতুন গুড় আর দুধের তৈরি কেশর ফিরনি

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: শীত পড়তেই ভোজনরসিক বাঙালি উৎফুল্ল হয়ে ওঠে ভালো খাবারের সন্ধানে । আর শীতকাল মানেই নতুন খেজুর গুড় ,নতুন চাল, নতুন মিষ্টান্ন সহ বিভিন্ন জায়গায় পিকনিক। তার মধ্যে বিভিন্ন ব্যবসায়ীরা নতুন নতুন জিনিস তুলে ধরেন ভোজন রসিকদের জন্য। আর মিষ্টান্ন ব্যবসায়ীরা নতুন মোড়কে নানা ধরনের মিষ্টি তৈরি করে। একটু অন্য মাত্রা দেন ভোজন প্রিয়দের জন্য। এই বার এই প্রথম জেলায় নতুন মিষ্টির ছোঁয়া এনে ভোজন প্রিয় মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ফিরনি। এর স্বাদ অন্য ধরনের । নাম টা শুনে অনেকে ভিরমি খেলেও কেশর ফিরনি(Keshor Firni) নামটা শুনলেও এটা আসলে সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি।

৩০টাকা থেকে শুরু এমন মিষ্টির স্বাদ দিতে পেরে খুশি মিষ্টান্ন ব্যবসায়ী। নতুন বছরে আরও চমক দেওয়ার পালা রয়েছে।তবে এই ক্ষীরের মিষ্টি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে জেলাতে। যদি স্বাদ গ্রহণ করতে হয় তাহলে ছুটে আসতে হবে রানাঘাটে। অন্যদিকে, ক্লাস চলাকালীন সহপাঠীর সঙ্গে খুনসুটি। এরপরেই শিক্ষকের বেদম প্রহারে গুরুতর আহত পঞ্চম শ্রেণীর ছাত্র। ঘটনায় রানাঘাট থানায়(Ranagaht P.S.) অভিযোগ দায়ের পরিবারের।
ক্লাস চলাকালীন সহপাঠীর সঙ্গে খুনসুটি। পরবর্তীতে মাটিতে সরঞ্জাম পড়ে গেলে তুলতে গেলে শিক্ষকের বেদম প্রহার ছাত্রের ওপর ।ঘটনায় কানে গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে পঞ্চম শ্রেণীর পড়ুয়া পৃথ্বীরাজ ঘোষ। ঘটনা নদিয়ার রানাঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের। পড়ুয়া এবং তার অভিভাবকদের অভিযোগ শুধু মারধর করাই নয় বিনা কারণে তাদের ছেলেকে বিদ্যালয় থেকে টিসি দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন একজন শিক্ষিকা। তবে পড়ুয়া জানাচ্ছে এই ঘটনা চলাকালীন একটুখানি হেসেছিল সে আর সেই কারণেই এইরকম বেদম প্রহার। বর্তমানে কানে হালকা শুনতে পাচ্ছে ওই পড়ুয়া।

পড়ুয়ার মায়ের অভিযোগ শাসন করতেই পারে ।তবে যেভাবে শাসন করেছে সেখানে তার সন্তানের কান কেটে গেছে। আর এতেই তার ঘোর আপত্তি। এতে করে বিদ্যালয়ে ছাত্রের জীবন সংশয় রয়েছে বলেও মনে করছেন ওই পড়ুয়া মা। আর এই নির্মম ঘটনাটি ঘটিয়েছে রানাঘাট সেন্ট মেরি উচ্চ বিদ্যালয় এর শিক্ষক সুভাষ বাবু এমনই অভিযোগ আক্রান্ত শিশুর পরিবারের। ঘটনায় রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত শিশুর পরিবার। যদিও পুলিশ তদন্ত করে দেখছে, গোটা বিষয়টি। তবে বিদ্যালয় তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনার পরিপ্রেক্ষিতে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]