কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার দখলে ChatGPT ও Gemini Live-এর সঙ্গে টক্কর দিতে প্রস্তুত Apple-এর AI-Siri

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা Apple এবার তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সমৃদ্ধ Siri-র নতুন সংস্করণ আনার জন্য জোরকদমে কাজ করছে। আর ওই কৃত্রিম বুদ্ধিমত্তা ChatGPT এবং Gemini Live-এর মতো প্রতিদ্বন্দ্বী প্রযুক্তির সঙ্গে যাতে সমানতালে টক্কর দিতে পারে, সেই চেষ্টাই চলছে।

Bloomberg-এর প্রতিবেদন অনুযায়ী, Apple সম্প্রতি বেশ কয়েকটি চাকরির বিজ্ঞাপন দিয়েছে, যেখানে উল্লেখ রয়েছে যে তারা Siri-কে আরও উন্নত, Verbal AI প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ করতে চায়। এক চাকরির বিজ্ঞাপনে লেখা ছিল, “আপনি এমন একটি টিমে যোগ দেবেন, যারা কম্পিউটিংকে নতুন রূপ দিচ্ছে এবং যুগান্তকারী প্রযুক্তি তৈরি করছে।”

এই নতুন Siri, যার নতুন নামকরণ করা হয়েছে ‘LLM Siri’, Apple-এর Futuristic AI প্রকল্প Apple Intelligence-এর অংশ হিসেবে চালু হবে। রিপোর্ট অনুযায়ী, এই সংস্করণটি ব্যবহারকারীদের সঙ্গে আরও সাবলীল কথোপকথন চালাতে পারবে এবং Third party App-এর মাধ্যমে সরাসরি কাজ করতে সক্ষম হবে।

কবে আসবে নতুন Siri?

প্রাথমিকভাবে এই আপগ্রেডেড Siri-র প্রিভিউ দেখা যাবে iOS 19 এবং macOS 16-এ, যা আগামী বছর প্রকাশিত হতে পারে। তবে সকল ব্যবহারকারীর জন্য এটি সম্পূর্ণরূপে উপলব্ধ হবে 2026 সালে

Apple বর্তমানে Siri-র এই উন্নত সংস্করণটি iPhone, iPad, এবং Mac-এ একটি পৃথক App-এর মাধ্যমে পরীক্ষা করছে। এটি ধীরে ধীরে বর্তমান Siri ইন্টারফেসের জায়গা নেবে।

ChatGPT Voice এবং Gemini Live-এর প্রতিদ্বন্দী

Siri-র এই নতুন সংস্করণটি উন্নত Large Language Models (LLMs) ব্যবহার করবে, যা ChatGPT Voice এবং Gemini Live-এর মতো পরিষেবাগুলির সঙ্গে পাল্লা দিতে সক্ষম হবে।

13 বছর আগে চালু হওয়া Siri-তে এই বছরের শুরুতে কিছু ছোটখাটো পরিবর্তন আনা হয়েছিল, যার মধ্যে ছিল নতুন গ্লোইং ইন্টারফেস এবং iOS 18-এ টেক্সট কমান্ডের অপশন। তবে Apple Intelligence-এর মাধ্যমে বড়সড় পরিবর্তন আনতে Apple এখনও কাজ চালিয়ে যাচ্ছে।

নতুন LLM Siri Apple-কে কতটা সাফল্য এনে দেবে, জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

 

সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দুঃসময়! ডেভেলপারদের কাজ সহজ করতে ‘কোডেক্স’ আনল ওপেনএআই

প্লে-অফে জায়গা পাবে কোন চার দল? AI-এর ভবিষ্যদ্বাণী নিয়ে শোরগোল

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শুরু বিশ্বযুদ্ধ! ChatGPT এবং Gemini-কে টক্কর দিতে হাজির চিনের DeepSeek R1

সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে চলবে Gemini Live, জানিয়ে দিলো গুগল

এআইয়ের তৈরি রেসিপি কী গ্রাহকরা খেতে পারবে ?

আপনার জন্য কোন AI সেরা? ChatGPT, Microsoft Co-pilot নাকি Google Gemini!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]