Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই ফুলেই তুষ্ট দেবসেনাপতি ? জানুন কার্তিকের আশীর্বাদ লাভ করবেন কীভাবে

Share:

নিজস্ব প্রতিনিধি : কার্তিকেয় হল যুদ্ধের দেবতা। শিব ও দুর্গার কনিষ্ঠ সন্তান। কোথাও বা কার্তিককে বড় দেখানো হয়েছে,তাঁর জন্ম নিয়ে নানান কাহিনী প্রচলিত হয়েছে। হর পার্বতীর মিলনে সৃষ্টি হয়েছিল এই দেব সেনাপতির। এই পুজোর সময় স্বামী-স্ত্রী পাশাপাশি বসে তাকে আরাধনা করে। তবে বর্তমানে শুধু পুত্র সন্তান নয় , সন্তান কামনার্থে কার্তিক পুজো করা হয়। মনে করা হয়,কার্তিক পুজো করার ফলে সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয়, আয় বৃদ্ধি এবং উন্নতি হয়।কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ এবং বল লাভ হয়।

উত্তর ভারতেও কার্তিক পুজোর প্রচলন রয়েছে। বাঙালি হিন্দুদের মধ্যে অনেক ঘরেই এই পুজো করা হয়। এছাড়া হুগলি জেলার বাঁশবেড়িয়া, চুঁচুড়া এবং কাটোয়ায় এই পুজো বিখ্যাত। এই দিন বাড়িতে বিশেষ কিছু টোটকা করতে পারলে উপকার পাওয়া যায়। জানেন কী এইদিন কি করলে বিশেষ উপকার পাবেন ? আর কোন ফুলই বা দিলে অত্যন্ত প্রসন্ন হন হর-পার্বতী পুত্র জানেন কী ?

পছন্দের ফুল নিবেদন : কার্তিক ঠাকুরের পছন্দের ফুল হল রক্তকরবী। যদি এই ফুল না পাওয়া যায় তা হলে সাদা বা হলুদ করবী দিয়েও পুজো করতে পারেন।এছাড়া যে কোনও রঙীন ফুলই দেওয়া যেতে পারে, যেমন লাল গোলাপ, পদ্ম, নীল অপরাজিতা, হলুদ চম্পা এবং গাঁদা ফুল কার্তিকের খুব পছন্দের।

বাচ্চাদের জামা : কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরের সামনে বাচ্চাদের একটা জামা কিনে এনে রাখতে হবে।

পুজোর সময় প্রয়োজনীয় উপকরণ : পুজোর সময় কিছু উপকরণ অবশ্যই কাছে রাখতে হবে।এর মধ্যে হল একটা বাঁশি, তীর-ধনুক এবং ময়ূরের পালক।

আরও পড়ুন : ত্রিভুবন কাঁপানো তারকাসুরকে বধ, জানেন কী বাল্য কার্তিকের বীরত্বের কথা ?

ময়ূরের পালক সঠিক স্থানে রাখা : ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক পুজো শেষ হয়ে গেলে আপনার সন্তানের বিদ্যার স্থানে রেখে দিন।এর ফলে পড়াশোনায় মনোযোগ বাড়ে।

ঘিয়ের প্রদীপ : এছাড়াও কার্তিক পুজোর দিন সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন।কার্তিক পুজোয় ঠাকুরকে পাঁচটা গোটা ফল নিবেদন করুন।এছাড়া সম্ভব হলে পায়েস ভোগ নিবেদন করুন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00