Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমি মনে করি ‘ভুল ভুলাইয়া 3’ আমার কেরিয়ারের সবচেয়ে বড় হিট ছবি: আত্মবিশ্বাসী বিদ্যা

ফিল্মটি খুব ভাল করছে, আমি এটা পছন্দ করছি। এটি এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় ছবি। এর থেকে ভালো আর কিছু হতে পারে?"

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার দিওয়ালিতে বলিউডের ব্লকবাস্টার উপহার ছিল ‘ভুল ভুলাইয়া ৩’, ‘সিংহম এগেইন’। গত ১ নভেম্বর দেশব্যাপী মুক্তি পেয়েছে এই দুটি ছবি। ১০ দিন ধরে বক্সঅফিস কাঁপাচ্ছে সিনেমাগুলি। তবে আয়ের নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে ‘সিংহম এগেইন’। তবে ভুল ভুলাইয়া 3-ও এক্কেবারে চেটেপুটে উপভোগ করছেন দর্শকরা। কমেডি, হররে মোড়া ভুল ভুলাইয়া ৩-এর স্পেশাল আকর্ষণ বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিতের জোড়া ধামাকা। ২০০৭ সালের পর আবারও একই অবতারে বিদ্যার প্রত্যাবর্তন, এটাই ছিল ছবির প্রধান আকর্ষণ। ২০০৭ সালের মতো অবতারে ফিরে আসতে বিদ্যাকে কম কসরত করতে হয়নি। প্রায় ৬ মাস আয়না দেখা বন্ধ ছিল তার। ফিগারে এনেছেন আমূল পরিবর্তন। তবেই না ২০০৭ সালের ভুল ভুলাইয়ার প্রথম সংস্করণের মতো ফিরতে পেরেছেন তিনি। যাই হোক, ছবিটি এখনও পর্যন্ত ১৪৯ কোটি টাকা আয় করে ফেলেছে। তাই ভুল ভুলাইয়া ৩-এর সাফল্য উপভোগ করছেন এখন বিদ্যা বালন। কিন্তু অভিনেত্রীর এই বড় সাফল্য তার কেরিয়ারে এল একটু দেরি করেই।

বিদ্যা নিজেও এটা বিশ্বাস করেন। তিনি বলেছেন যে, তিনি নারী প্রধান মূলধারার চলচ্চিত্র করতে বেশি আগ্রহী। ‘ভুল ভুলাইয়া ৩’ তার কেরিয়ারের সবচেয়ে বড় হিট। তাই ছবির সাফল্যে দারুণ খুশি বিদ্যা বালন। এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘এর চেয়ে ভাল কিছু কল্পনাও করিনি এবং সত্যি কথা বলতে কি, ১৭ বছর পর আবার ভুল ভুলাইয়াতে মঞ্জুলিকাকে জীবিত করে আনতে পারবো কখনও ভাবিনি। এত ভালোবাসা পাবো কখনও ভাবিনি। আমি খুব খুশি, আমি খুব খুশি যে ছবিটি এত ভাল করছে।’ ভুল ভুলাইয়া ৩-এর সাফল্য বিদ্যা বালানের জন্য একটি কঠিন প্রত্যাবর্তন ছিল। কারণ গত কয়েক বছরে বক্সঅফিসে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি এই অভিনেত্রীর একাধিক ছবি। বিদ্যার অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পেয়েও, কোভিডের পরে তাঁর মুক্তি পাওয়া তার চলচ্চিত্রগুলি বক্সঅফিসে তেমন ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। তাঁর শকুন্তলা দেবী, শেরনি, জলসা, নিয়ত এবং দো অর দো পেয়ার কোনটাই তাঁকে সাফল্য দিতে পারেনি। তাই ‘ভুল ভুলাইয়া ৩’ সম্পর্কে কথা বলতে গিয়ে বিদ্যা বলেন, “ফিল্মটি খুব ভাল করছে, আমি এটা পছন্দ করছি। এটি এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় ছবি। এর থেকে ভাল আর কিছু হতে পারে?”

এরপর মাধুরীর সঙ্গে তাঁর ‘আমি যে তোমার’ ডান্স নিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি নিজেকে একজন নৃত্যশিল্পী হিসাবেও দেখি না। তবে একজন অভিনেতা হিসেবে আপনি যদি আমাকে নাচাতে চান, আমি তার জন্য কঠোর পরিশ্রম করব। এবং হ্যাঁ, আপনি যদি মাধুরী দীক্ষিতের সঙ্গে আমাকে নাচাতে চান তবে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং আমি এটি করেছি কারণ এটি জীবনে একবারের সুযোগ। যারা তার সঙ্গে নেচেছেন তারা সবাই নৃত্যশিল্পী ঐশ্বরিয়া রাই এবং করিশ্মা কাপুর। তাই আমি অনুভব করেছি যে আমি যদি এই সুযোগটি পাই তবে আমাই দ্বিগুণ পরিশ্রম করব। তাই করেছি। আর আমাদের নাচ ব্যপক প্রশংসাও কুড়োচ্ছে।’ বিদ্যার পাশাপাশি ভুল ভুলাইয়া 3-তে আরও অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি এবং মাধুরী দীক্ষিত।

বিদ্যা বালন ডিনারের আমন্ত্রণে সাড়া না দেওয়ায় শুটিং আটকে দিয়েছিলেন মন্ত্রী বিজয় শাহ

নেটা নাগরিকদের চরম হুঁশিয়ারি বিদ্যা বালনের, হঠা‍ৎ কী হল ‘ডার্টি পিকচার’ নায়িকার?

প্রথম পরিচালক গৌতম হালদারের দেওয়া শাড়ি পরেই কলকাতা চলচ্চিত্র উৎসবে বিদ্যা

মঞ্জুলিকা ফিরতেই ধামাকা! মাত্র তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ভুলভুলাইয়া ৩’

প্রায় তিন গুণ বেশি লক্ষ্মীলাভ কার্তিক আরিয়ানের, ‘ভুল ভুলাইয়া ৩’-এ বিদ্যা পেলেন কত!

পারিবারিক বিয়েতে স্বামী ও দেওরদের সঙ্গে তুমুল নাচ বিদ্যার, ভাইরাল ভিডিও

‘কোনও মন্দিরে অনুদান দিই না’, রাজনীতিকে নাকি খুব ভয় পান বিদ্যা বালন

বলিউডে স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00