Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুরুতেই কমলার ধাক্বা, বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মার্কিনরা বেছে নিচ্ছে দেশটির ভবিষ্যৎ কার হাতে তুলে দেবে। প্রচার পর্বে কোন ফাঁকফোকর রাখে নি ট্রাম্প ও কমলা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন নতুন ইতিহাস গড়ার হাতছানি। প্রায় ১৩২ বছর পর ট্রাম্পই প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট যিনি পরাজিত হওয়ার পর আবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি যদি জেতেন তবে তিনিই হবেন দুবারের প্রেসিডেন্ট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৭৮ ইলেক্টোরাল কলেজ ভোট। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ৯১ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের ম্যাজিক ফিগার হল ২৭০।

অন্যদিকে ডেমোক্র‍্যাটিক দলের কমলা ইলিনয়ে জয়ী হয়েছেন। ট্রাম্প আরও দুটি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস ইলিনয় অঙ্গরাজ্য ও রোড আইল্যান্ডে জয় পেয়েছেন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানা এবং মিসিসিপিতে জয় পেয়েছেন। নিউইর্য়কে জয় পেয়েছেন কমলা হ্যারিস।

আবার ট্রাম্পের নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয় পেয়েছেন ট্রাম্প। ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৩০। এই অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে এখানকার ৩০টি ইলেকটোরাল কলেজ ভোট ট্রাম্পের ঝুলিতে জমা হলো।এখন পর্যন্ত, ৭৩ শতাংশ ভোট গণনার পরে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন বলে মনে করা হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00