Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রাম্পকে সমর্থন করলেন জনপ্রিয় পডকাস্ট উপস্থাপক জো রোগান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় চলছে ভোটদান পর্ব। কমলা না ট্রাম্প কে হবেন দেশটির প্রেসিডেন্ট ? ব্যলট বক্সে তার জবাব দিচ্ছে মার্কিনরা। চলছে জেতার লড়াই। এবার শেষ মুহূর্তে ট্রাম্পকে সমর্থন করলেন জনপ্রিয় মার্কিন পডকাস্ট উপস্থাপক জো রোগান। নিজের সামাজিক মাধ্যমে দেওয়া ট্রাম্পকে সমর্থন করার কথা জানালেন।

সোমবার সন্ধ্যায় ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ নামের পডকাস্টের উপস্থাপক এক পোস্টে জানান, ‘আমার মনে হয়, ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এযাবৎকালের সবচেয়ে বিশ্বাসযোগ্য যুক্তিগুলো তুলে ধরেছেন। আমি তাঁর প্রতিটি কথার সঙ্গে একমত। তাই জানিয়ে রাখছি, হ্যাঁ, আমি ট্রাম্পকে সমর্থন করছি।’

এরপর থেকেই আলোচনার শিরোনামে রয়েছেন মার্কিন পডকাস্ট উপস্থাপক জো রোগান। তবে রোগান এ বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি। এর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে মাস্ক এমন কী বলেছেন যে রোগান ট্রাম্পকে ভোট দিতে চলেছেন।

অন্যদিকে, রোগানের সমর্থন পেয়ে ট্রাম্প আনন্দের জোয়ারে ভেসেছেন। তিনি বলেছেন, জো রোগান আমাকে সমর্থন করেছে, এটি খুব আনন্দের বিষয়। ধন্যবাদ, জো। খুব ভাল লাগছে।

সম্প্রতি রোগান ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’-এ ট্রাম্পের সাক্ষাতকার নেন। এর কয়েক সপ্তাহ পরেই ট্রাম্পকে সমর্থনের কথা বললেন তিনি। জো রোগান গত মাসে তিন ঘণ্টার একটি শোতে ডোনাল্ড ট্রাম্পকে অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন।

আরও পড়ুন : ১৩২ বছরের রেকর্ড ভাঙার হাতছানি ট্রাম্পের সামনে, সফল হতে পারবেন রিপাবলিকান প্রার্থী?

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00