শালিমার স্টেশনের বাইরে পার্কিং বিবাদের জেরে ব্যাপক সংঘর্ষ, আহত ৬, ঘটনাস্থলে বিশাল ফোর্স

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার শালিমার স্টেশনের বাইরে আবার রণক্ষেত্র রূপ নিল শনিবার রাতে। রাত সাড়ে আটটা নাগাদ শালিমার স্টেশনের বাইরে পার্কিংয়ের দখল কার অধীনে থাকবে তাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। শালিমার স্টেশনের পাঁচ নম্বর গেটের বাইরে সংঘর্ষ বাঁধে। মোট পাঁচজন আহত হন। ব্যাপক ইট-বৃষ্টি হয়। ঘটনাস্থলে শিবপুর থানা(Sibpur P.S.) বিশাল পুলিশ ফোর্স নিয়ে পৌঁছয়। হাওড়া পুলিশ লাইন থেকে নিয়ে আসা হয় র‍্যাফ বাহিনী। এর আগে গত জুন মাসেও ১৬ই জুন উত্তপ্ত হয়ে উঠেছিল শালিমার স্টেশন চত্তরের বাইরে। এরপর মুখ্যমন্ত্রী(CM) এই ধরনের সংঘর্ষ রুখতে কড়া বার্তা দিয়েছিলেন।

কিন্তু শনিবার রাতে ফের নতুন করে পার্কিং এলাকা কার দখলে থাকবে তাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। একের পর এক দোকান ভাঙচুর করা হয়। শালিমার স্টেশন(Shalimar Station) চত্তর এলাকা থেকে পার্কিংয়ের মাধ্যমে যে বেআইনি টাকা ওঠে সেই টাকা কার দখলে থাকবে তাকে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষ। স্টেশন চত্বর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেল পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা এই সংঘর্ষ ঘটিয়েছে তা জানতে এবং তাদের চিহ্নিত করতে শিবপুর থানার অভিযান শুরু হয়েছে।

নতুন করে যাতে সংঘর্ষ না বাধে তার জন্য ওই এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে পুরনো সত্যতার জেরেই এদিন নতুন করে আবার সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদের বয়ান রেকর্ড করছে পুলিশ।শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় দুই গোষ্ঠীর বিবাদ মারামারি।ব্যাপক ইট বৃষ্টি,ভাঙচুর।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ পুলিশের।সিন্ডিকেট নিয়ে ঝামেলা বলে সূত্র মারফত জানতে পারা গেছে।ঘটনায় জড়িত কয়েকজনকে আটক।সুলতান ও আপর্ণা গোষ্ঠীর মধ্যে লড়াই।এলাকায় উত্তেজনা।ঘটনাস্থলে বিশাল পুলিশ ও র‍্যাফ বাহিনী ।বেশ কয়েকজন আহত হয়েছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]