Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাহের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে চিঠি তৃণমূলের

শাহের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৫টি জেলায় ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেই ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে ২টি কেন্দ্র। সেই দুই কেন্দ্র হল কোচবিহার জেলার সিতাই ও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট। দক্ষিণবঙ্গে থাকা বাকি ৪টি কেন্দ্র হল বাঁকুড়া জেলার তালড্যাংরা, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া ও নৈহাটি। সেই উপনির্বাচনের প্রাক্কালে বাংলায় এসে উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে সরকারি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। গত রবিবারের সেই অনুষ্ঠান থেকে তিনি ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ইন্টিগ্রেটেড চেক পোস্ট, প্যাসেঞ্জার টার্মিনাল এবং‌ মৈত্রী দ্বারের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানেই নিজ বক্তব্য রাখার সময়ে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে(TMC) হারাতে ও বিজেপিকে(BJP) জেতানোর ডাক দেন। সেই বক্তব্য নিয়েই এবার শাহের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের(ECI) দ্বারস্থ হল তৃণমূল।   

আরও পড়ুন, বাংলা আবাস প্রকল্পের জন্য কেন্দ্রীয় শর্ত লাগু করা হবে না, সিদ্ধান্ত রাজ্যের

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি(Subrata Bakshi) এই চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে। সেই চিঠিতে লেখা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ  নির্বাচনী আদর্শ আচরণবিধি ভেঙেছেন। ইন্টিগ্রেটেড চেক পয়েন্ট, প্যাসেঞ্জার টার্মিনাল ও পেট্রাপোলে মৈত্রী দ্বার উদ্বোধন করে তিনি নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। তৃণমূলের বক্তব্য, গত ১৫ অক্টোবর ৬ কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকেই নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। যে জেলার দুই কেন্দ্রে উপনির্বাচন, সেই জেলায় দাঁড়িয়ে শাহ কী ভাবে সরকারি কর্মসূচি করলেন এবং বিভিন্ন সরকারি পরিকাঠামোর উদ্বোধন করলেন! তৃণমূল জানিয়েছে, মন্ত্রীরা এই সময় সরকারি সফর করতে পারেন না, নির্বাচনী কাজে প্রশাসনকে ব্যবহার করতে পারেন না। এমনকি সরকারি গাড়ি কিংবা বিমানও ব্যবহার করতে পারেন না। এই বিষয়ে কমিশনের নিয়ম স্মরণ করিয়ে দিয়ে এই সংক্রান্ত নিয়মগুলি ভঙ্গ করার পাশাপাশি সরকারি কর্মসূচি থেকে শাহ রাজনৈতিক মন্তব্য করেছেন বলেও দাবি করেছে তৃণমূল। তাই নির্বাচনী বিধিভঙ্গের দায়ে কমিশনের কাছে শাহকে শো-কজ করার আর্জি জানিয়েছেন সুব্রতবাবু।

আরও পড়ুন, ‘ট্রমা সেন্টারের গ্লাভসের লাল দাগ রক্তের নয়’, জানালেন আর জি কর হাসপাতালের সুপার

এর পাশাপাশি কোনও বিজেপি নেতা যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটান, সেই বিষয়েও কমিশনকে সজাগ থাকার আর্জি জানানো হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন সভা থেকে রাজনৈতিক কথাবার্তা বলে। তিনি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অবমানকর মন্তব্য করেছেন। এমনকি নানা রাজনৈতিক মন্তব্য করেছেন। তিনি ওই মঞ্চ থেকে বলেছেন ২০২৬ সালে পরিবর্তন হবে। সরকারি কর্মসূচি আর রাজনৈতিক কর্মসূচির মধ্যে কার্যত তিনি কোনও ফারাক রাখেননি। এর জেরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে। তাই তাঁকে যাতে শোকজ নোটিশ পাঠানো হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হচ্ছে। তৃণমূলের এই চিঠি পাওয়ার পরে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর রয়েছে সবার। যদিও কিছু হবে বলে কেউই মনে করছেন না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00