Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাঁদুনীমা প্রথম পুজিত হন চৈতন্যদেবের গৃহশিক্ষক কাশীনাথ সার্বভৌমের হাত ধরে

Share:

নিজস্ব প্রতিনিধি , নদিয়া: চাঁদুনীমা প্রথম পুজিত হন কাশীনাথ সার্বভৌমের হাত ধরে। কাশীনাথ ছিলেন চৈতন্যদেবের গৃহশিক্ষক। চৈতন্যদেব জন্মগ্রহন করেন ১৪৮৬ সালের ১৮ই ফেব্রুয়ারী, সেই হিসাবে সারে পাঁচশো বছরের অধিক সময় ধরে এই পুজো হয়ে আসছে।কথিত আছে, বালক কাশীনাথ তাঁর মায়ের কাছে আবদার করেন কালি মুর্তি গড়ে দেওয়ার জন্য। মা সাধ্যমত মূর্তি গড়ে দেওয়ার পর বালক কাশীনাথ মায়ের পুজে করেন। সেই ধারা এখনো বজায় রয়েছে, চাঁদুনী বাড়ির জ্যেষ্ঠ গৃহবধূর হাত দিয়ে বিজয়াদশমীর দিন পাটে মাটি দেওয়া হয় যা গায়ে মাটি বলে পরিচিত, এরপর মৃৎশিল্পী এসে মূর্তি গড়েন এবং বাড়ির কোনো সন্তানের হাত দিয়েই চাঁদুনী মায়ের পুজো সম্পন্ন হয়।

কালীপুজোর(Kalipuja) কিছুদিন আগে থেকে চাঁদুনীমাযে জলচৌকিতে বসেন তাতে নির্দিষ্ট আলপনা দেওয়া হয়, যা বাড়ির মেয়ে-বৌ’রা করে থাকে।একদশী তিথি থেকে নহবৎ বাজে নহবৎখানায়। পুজোর দিন সকালে কোনো দুজন গৃহবধূ দেবীঘট ডুবিয়ে গঙ্গা থেক জল আনেন। যিনি পুজোয় বসবেন তার এদিন হবিষ্যি করতে হয়। এইদিনই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মায়ের কেশ সজ্জা এবং ডাকের সাজে সজ্জিত করা হয় এবং সকল বাজনদার এসে হাজির হয় এবং তাদের বাজনায় চারিদিক মুখরিত হয়ে ওঠে।পুজোর দিন সকাল ন’টা থেকে মা’কে গহনা পরানো শুরু হয়। পঞ্জিকার সময় দেখে দুপুর বারোটা থেকে একটার মধ্যে চাঁদুনীমাকে পাটে তোলা হয়, যা ভক্তদের কাছে অন্যতম আকর্ষনীয়। পাটে ওঠার পর মন্দিরে চণ্ডীপাঠ শুরু হয় এবং বাড়ির বধূরা ভোগ রান্নার জন্য ভোগের ঘরে প্রবেশ করে।

নিশি রাতের পুজোয় বসেন রাত বারোটায়। সময়ের পরিপ্রেক্ষিতে বলিদান অনেকটাই কমে গেছে, অনেকে ক্ষীরের পাঁঠা মানত করছেন।পরের দিন দুপুর বারোটায় বাজনা বাজিয়ে আসর ভাঙার অনুষ্ঠানে বাড়ির সকলে উপস্থিত থাকে। সন্ধ্যা ছ’টায় চাঁদুনীমার(Chadunima) বরন শুরু হয়, প্রথমে বাড়ির বধূরা তারপর মেয়েরা এবং শেষে পাড়া প্রতিবেশীরা। রাত ন’টায় নীরঞ্জনের উদ্দেশ্যে শোভাযাত্রা বের হয়। গৃহবধূ ব্যতীত সকল সদস্যই শোভাযাত্রায় অংশ নিয়ে থাকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00