‘ডানার’ মোকাবিলায় প্রস্তুত ঝাড়গ্রাম প্রশাসন, পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন চাষিরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বুধবার সকাল থেকেই জেলা জুড়ে ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়তে শুরু করছে। ঘূর্ণিঝড় ডানা নিয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ঘূর্ণিঝড় “ডানা’র” প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলা জুড়ে মেঘলা আকাশ সকাল থেকেই। তাই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বুধবার থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত সমস্ত স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সুবর্ণরেখা(Subernarekha) নদীসহ জেলার বিভিন্ন এলাকায় থাকা নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ডানা মোকাবিলা করার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শুকনো খাবার সহ সহ অন্যান্য ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে। জেলার পাশাপাশি বিভিন্ন বিডিও অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপর্যয় মোকাবেলা দপ্তরের সদস্যদেরও তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলার জেলাশাসক(DM) সুনীল কুমার আগরওয়াল বলেন, ঘূর্ণিঝড় ডানা মোকাবিলা করার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকায় মাইকিং করছে প্রশাসন। পরিস্থিতির উপর নজরদারি শুরু করা হয়েছে। এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি সেইসঙ্গে ঝড়ো বাতাস বইতে পারে। শুক্রবার ভারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই ঘূর্ণিঝড় ডানার মোকাবিলা নিয়ে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জেলাশাসক জানান। তবে ঘূর্ণিঝড়(Cyclone) ডানার প্রভাবে শুরু হয়েছে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টি ।

সদ্য ধানের গাছে ফলন হওয়ায় আরো চিন্তা বাড়িয়ে দিয়েছে চাষিদের। কিছুদিন পরই হয়তো ধান বাড়িতে তুলতেন চাষিরা ।তার আগেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশাল ক্ষতির আশঙ্কার মুখে আতঙ্কে ভয়ে রয়েছেন চাষিরা। ঝাড়গ্রাম জেলা জুড়ে বেশ কিছু এলাকায় পাকা ধানের জমি থেকেও চাষিরা তুলে আনছেন ধান। চাষিদের বক্তব্য, গত কিছু দিন আগে বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে। আবার এই ঘূর্ণিঝড়ে ঝড় বৃষ্টি তে ব্যাপক ক্ষতি হবে বলে জানাচ্ছেন চাষিরা, তাদের মাথায় হাত পড়তে চলেছে।এদিকে বুধবার বেলা বাড়তেই ঝাড়গ্রাম জেলা জুড়ে বৃষ্টি শুরু, প্রশাসনের উদ্যোগে মাইকিং করে সতর্কতা। বুধবার আকাশ মেঘলা ছিল, কিন্তু দুপুরের পর শুরু হলো ঝাড়গ্রাম(Jhargram) জেলা জুড়ে বৃষ্টির সাথে হালকা বাতাস শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি শুরু হল। যত সময় গড়াচ্ছে তত বৃষ্টি বাড়ছে জেলায়। পাশাপশি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ নম্বর ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকা মহাপাল, ভক্তপাট সহ সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। সেইসঙ্গে নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও নদীর তীরের গ্রাম গুলির বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় চলছে মাইকিং করে সতর্কতামূলক প্রচার।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]