জাঁকজমকহীন ইন্দ্রানী দত্তের বাড়ির লক্ষীপুজো, কিন্তু কেন, জানালেন রাজনন্দিনী

প্রতিবছরই বেশ জাঁকজমক করে লক্ষী পুজোর আয়োজন করেন অভিনেত্রী পরিবার। এখন আবার মায়ের সঙ্গী মেয়েও। ধীরে ধীরে টলিউডের দাপুটে নায়িকা হয়ে উঠছেন ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিথি অনুযায়ী, আজ এবং কাল কোজাগরী লক্ষ্মী পুজো। সেজে উঠেছে প্রতিটি বাঙালি বাড়ির সন্ধ্যা। হিসেবমতো লক্ষী পুজো রাতেই হয়। সকাল থেকেই সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি লক্ষী পুজোর প্রস্তুতি শুরু হয়েছে সকল বাড়িতে। লক্ষী পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল নারু। এছাড়াও অনেকে মুড়ি, চিরে দিয়ে মোয়াও বানান, দারুণ মিষ্টান্ন। আবার অনেকে লক্ষী ঠাকুরের ভোগ হিসেবে খিচুড়ি, ফ্রায়েড রাইস, আলুর দম-সহ পাঁচপদে রান্না করে ভোগ দেন। যাই হোক, লক্ষী পুজোর নিয়ম অনেক। তাই সকাল থেকেই এই পুজোর প্রস্তুতি চলে বাঙালির। আর লক্ষী পুজোতে টলিউডের তারকাদের বাড়ির পুজোতেও চোখ থাকে সকলের। যেমন অপরাজিতা আঢ্য, ইন্দ্রাণী হালদার- সহ একাধিক টলি অভিনেত্রীদের বাড়িতে জমজমাট ভাবে লক্ষী পুজো হয়। তবে অন্যান্যবারের তুলনায় এবার অপরাজিতা আঢ্যের বাড়িতে খুব সাদামাটা ভাবে পুজো হবে।

এদিকে টলিতারকাদের লক্ষ্মীপুজোর তালিকায় থাকে অভিনেত্রী তথা নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্তর (Indrani Dutta) বাড়ির পুজোও। প্রতিবছরই বেশ জাঁকজমক করে লক্ষী পুজোর আয়োজন করেন অভিনেত্রী পরিবার। এখন আবার মায়ের সঙ্গী মেয়েও। ধীরে ধীরে টলিউডের দাপুটে নায়িকা হয়ে উঠছেন ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী। এবারও তার অন্যথা হলনা। ধনদেবীর আরাধনায় মেতেছেন রাজনন্দিনী এবং ইন্দ্রাণী দত্ত। কেমন আয়োজন হয়েছে তাঁর বাড়ির পুজোর, একটি সংবাদমাধ্যমকে নিজেই জানালেন রাজনন্দিনী পাল। একটি নয়, একেবারে জোড়া লক্ষ্মী পুজোর নিয়ম ইন্দ্রাণী দত্তর বাড়িতে। তবে এবার তাঁরা জোড়া ধনদেবীর পুজা করছেন না। তাঁরাও শুধুমাত্র নিয়ম রক্ষার্থে সাদামাটাভাবেই পুজোর আয়োজন করছেন। এমনকী প্রতিবারের মতো ভোগ বিতরণের ব্যবস্থাও করছেন না।

তাই ঘরোয়াভাবেই পুজো সারবেন ইন্দ্রাণী দত্ত। যদিও কোনও বছরই লক্ষী পুজোর দিন কোনও বাড়তি কাজ রাখেন না ইন্দ্রাণী দত্ত বা রাজনন্দিনী পাল। বাড়িতেই থাকেন, মা ইন্দ্রাণীর সঙ্গে হাতে হাতে কাজ করে দেন। তবে প্রতিবছর বাড়িতে ভোগ খাওয়ার জন্যে অতিথিরা আসেন, কিন্তু এ বছর কাউকেই নিমন্ত্রণ করেননি। শুধুমাত্র ভোগ রেধে আবাসনের প্রতিবেশীদের দিয়ে আসবেন। তবে কেন জাকজমকহীন পুজো করছেন তাঁরা সেই বিষয়ে কিছু জানাননি। তবে আরজি কর-কাণ্ডের জন্যে অপরাজিতা আঢ্যর বাড়ির পুজোতে তেমন জাঁকজমক থাকছে না, সেটা অভিনেত্রী নিজেই জানিয়ে দিয়েছেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]