Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রায় তিন গুণ বেশি লক্ষ্মীলাভ কার্তিক আরিয়ানের, ‘ভুল ভুলাইয়া ৩’-এ বিদ্যা পেলেন কত!

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির আবহে প্রাইম টাইমে গোটা দেশ‌ জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘ভুল ভুলাইয়া ৩'(Bhool Bhulaiyaa 3)। ছবিতে অক্ষয় কুমারের উপস্থিতি না থাকলেও ইতিমধ্যেই দর্শকমহলে সৃষ্টি হয়েছে কৌতুহল। যেহেতু এর আগের পার্ট ‘ভুল ভুলাইয়া ২’ বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছিল তাই ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানকেই(Kartik Aryaan) পরের প্রজেক্টের জন্য তুরুপের তাস হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা। বাড়তি চমক হিসেবে থাকছে অভিনেত্রী বিদ্যা বালানের(Vidya Balan) উজ্জ্বল উপস্থিতি। মঞ্জুলিকার চরিত্রে তাঁর দুর্ধর্ষ অভিনয় দর্শকরা আজও মনে রেখেছেন। এছাড়াও ছবিতে থাকছেন নৃত্য পটিয়সী মাধুরী দীক্ষিত(Madhuri Dixit) এবং নয়া ন্যাশনাল ক্রাশ তৃপ্তি দিমরি(Tripti Dimri)।

ট্রেলার দেখে ইতিমধ্যেই দর্শকরা বুঝে গিয়েছেন নতুন কোনো চমক আসতে চলেছে। তারকা পূর্ণ এই ছবির নির্মাণে খরচও হয়েছে মোটা অঙ্কের টাকা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৫০ কোটি টাকা। স্বভাবতই প্রশ্ন আসে, এই ছবিতে কাজ করে কোন তারকা কত পরিমাণে লক্ষ্মীলাভ করলেন? চলুন এর উত্তর জেনে নেওয়া যাক।

প্রথমেই আসা যাক, রুহ বাবা অর্থাৎ কার্তিক আরিয়ানের বিষয়ে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৪৫-৫০ কোটি টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগের পার্টের ছবিটিতে অভিনয়ের জন্য কার্তিক পেয়েছিলেন ১৫ কোটি টাকা যা বর্তমান পারিশ্রমিকের তিন গুণ কম। অর্থাৎ রুহ বাবার বাজার বেশ ভালোই যাচ্ছে একথা বলাই বাহুল্য। ছবির অন্যতম মুখ্য আকর্ষণ অভিনেত্রী বিদ্যা বালান। প্রায় ১৭ বছর পর মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে অভিনয়ের জন্য প্রায় ৮-১০ কোটি টাকা উপার্জন করেছেন বিদ্যা। পাশাপাশি মাধুরী দীক্ষিত এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ৫-৮ কোটি টাকা।

ছবির অন্যতম কমিক চরিত্রে অভিনয়ের জন্য রাজপাল যাদব পারিশ্রমিক পেয়েছেন ২-৩ কোটি টাকা। এর আগেও দুটি ছবিতেও পার্শ্বচরিত্রে যথেষ্ট নজর কেড়েছেন তিনি। এই ছবির একেবারে নতুন মুখ বলা চলে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। কিয়ারা আডবাণীকে নায়িকার চরিত্র থেকে সরিয়ে নয়া পার্টে তৃপ্তিকেই বেছে নিয়েছেন নির্মাতারা। নেপথ্যে রয়েছে ‘অ্যানিম্যাল’ ছবিটির ব্যাপক সাফল্য। ‘ভুল ভুলাইয়া ৩’-এর জন্য তৃপ্তি পারিশ্রমিক পেয়েছেন ৮০ লক্ষ টাকা। বলে রাখা ভালো ‘ভুল ভুলাইয়া ৩’-এর পাশাপাশি ওই একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রোহিত শেট্টি পরিচালিত তারকাখচিত ছবি ‘সিংহম এগেন’। অর্থাৎ বক্স অফিসে হতে চলেছে দুই ছবির হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু শেষ হাসি হাসবে কে! সেটাই এখন দেখার বিষয়।

কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে চুপিচুপি প্রেম, গোয়ায় প্রেমিকের রিসোর্টে ছুটি কাটাচ্ছেন তৃপ্তি

বিদ্যা বালন ডিনারের আমন্ত্রণে সাড়া না দেওয়ায় শুটিং আটকে দিয়েছিলেন মন্ত্রী বিজয় শাহ

নেটা নাগরিকদের চরম হুঁশিয়ারি বিদ্যা বালনের, হঠা‍ৎ কী হল ‘ডার্টি পিকচার’ নায়িকার?

নতুন গাড়ি কিনলেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী, দাম শুনলে চমকে উঠবেন

প্রথম পরিচালক গৌতম হালদারের দেওয়া শাড়ি পরেই কলকাতা চলচ্চিত্র উৎসবে বিদ্যা

ট্রাফিক আইন লঙ্ঘন, প্রেমিকের ১২ লাখি স্কুটিতে চেপে হেলমেট ছাড়াই ঘুরে বেড়ালেন তৃপ্তি

লাস্যময়ী মাধুরীর আবেদনে দিশেহারা! ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান বিনোদ খান্না

আমি মনে করি ‘ভুল ভুলাইয়া 3’ আমার কেরিয়ারের সবচেয়ে বড় হিট ছবি: আত্মবিশ্বাসী বিদ্যা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00