নিজস্ব প্রতিনিধি, কোচবিহার:দ্রুতগামী বাইক গাড়িতে ধাক্কা খেয়ে আগুনের গোলাতে পরিণত হল। রবিবার একাদশীর রাতে ভয়াবহ এক পথ দুর্ঘটনার সাক্ষী রইল কোচবিহার শহর।ভয়াবহ গাড়ি দুর্ঘটনাটি ধরা পড়েছে একটি সিসিটিভি(CCTV) ফুটেজে। ভিডিওতে দেখা যায়, কোচবিহারের(Coochbehar) রাস্তা রবিবার রাতে বেশ ফাঁকা থাকায় একটি দ্রুতগামী বাইক নাটকীয়ভাবে পাশ দিয়ে চলে যায়। তার পরে আরেকটি বাইক চলে যাওয়ার চেষ্টা করে। মনে হয় যেন দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মধ্যে বাইক রেসিং প্রতিযোগিতা চলছে ৷
একটি সাদা রঙের চার চাকার গাড়িটি মোড়ে মোড় নিচ্ছিল যখন, দ্বিতীয় বাইকটি তার গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়িতে ধাক্কা দেয়। এক বা দুই সেকেন্ডের মধ্যে, বাইকটি আগুনের বলয়ে পরিণত হয় এবং আশেপাশের লোকজন দুই বাইকারকে উদ্ধার করতে ছুটে আসে। কিন্তু রাতের শহরে উৎসবের দিন এই ধরনের মোটরসাইকেল প্রতিযোগিতা আদৌ কি বৈধ? প্রশ্ন তুলেছেন কোচবিহার বাসী।
প্রশাসন রাতের শহরে এই ধরনের মোটরসাইকেল (Motorcycle)রেস বন্ধ করতে কেন করা পদক্ষেপ গ্রহণ করছে না তা নিয়ে সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। প্রশাসনের অবশ্য যুক্তি তারা টানা পূজোর ডিউটির পর বিসর্জন নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে রাতের শহরে সব জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ দেওয়া সম্ভব ছিল না। তবে এই দুর্ঘটনার পর পুলিশ আরো কড়া মনোভাব গ্রহণ করবে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় একটি মামলা দায়ের করেছে কোচবিহার প্রশাসন।