Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর থালায় রসনা তৃপ্তি করুন ‘কোফতা কারি’ দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো তো চলেই এল। এখন শুধু প্রহর গোনা বাকি। এইসময় ভাল মন্দ না হলে কি চলে ? ভোজনরসিক বাঙালিদের পেট পুজো বলে কথা। কী বানাবেন ভাবছেন ? মেনুর লম্বা লিস্ট খুলে বসলে বাছাই করা মুশকিলই বটে। তবে বেশি না ভেবে বানিয়ে নিন রুই মাছ দিয়েই সুস্বাদু রেপিসি। পুজোর দুপুরে পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়া যাবে। যে সে পদ নয় বানিয়ে নিন ‘কোফতা কারি’। এই পদে রসনা তৃপ্তি করতেন রবি ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ। তবে বেশি না ভেবে উপকরণ জোগাড় করে ফেলুন দেখি।

উপকরণ : ৫-৬ পিস রুই মাছের কাঁটা ছাড়ানো টুকরো, ২ টো সেদ্ধ আলু, গোলমরিচ গুঁড়ো,স্বাদ অনুযায়ী লবন, পাউরুটি স্লাইস, ধনে ও জিরে গুঁড়ো, ৩ টে ডিম, কাপ পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা, রসুন, পেঁয়াজ বাটা, পরিমাণমত তেল, ধনে ও জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো,

কোফতা রান্না করতে লাগবে- ৩ টেবিল চামচ টক দই, ৪ টেবিল চামচ লিকুইড দুধ, ৪-৫ টি কাঁচালঙ্কা চেরা , ৪ কাপ ধনেপাতা কুচি, সয়াবিন তেল, জল, গোটা গরম মসলা ফোড়নের জন্য(তেজপাতা, দারুচিনি,এলাচ)

প্রণালী : প্রথমে একটি মিক্সিং মেশিনে কোফতা বানানোর সব উপকরণ দিয়ে ভালো ভাবে মেখে নিন।তবে জল ব্যবহার করবেন না। এরপর এই মিশ্রণের মধ্যে ডিমগুলো ফেটিয়ে মিশ্রণটিতে দিয়ে নিন।এবার মিশ্রণটি ভাল করে চামচ দিয়ে গুলে নিন। তবে ঘনত্ব বাড়ানোর জন্য সামান্য বেসনও ব্যবহার করতে পারেন। এবার মিশ্রণটিকে গোল গোল আকারে পাকোড়ার মত বানিয়ে নিন। ইচ্ছেমতো সাইজ দিতে পারেন। এরপর ডুবো তেলে এক এক করে ভেজে তুলুন।

কোফতা কারি করার জন্য – প্রথমে কড়াইতে তেল গরম করে গরম মসলা ফোড়ন দিয়ে সব বাটা ও গুঁড়ো মসলা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিন।এরপর মসলা কষে গেলে টক দই ও লিকুইড দুধ দিয়ে কিছু সময় ফুটিয়ে ভেজে রাখা কোফতা গুলো দিয়ে ৫/৭মিনিট রান্না করে নিন। খেয়াল রাখতে হবে যে গ্ৰেভী মাখামাখা হয় যেন। এরপর চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন রুই মাছের কোফতা কারি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00